|
অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো পরিবারকে ঈদগাঁও থানা পুলিশের মানবিক সহায়তা
নতুন সময় প্রতিনিধি
|
![]() অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো পরিবারকে ঈদগাঁও থানা পুলিশের মানবিক সহায়তা সোমবার (১৩ এপ্রিল) দুপুরে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার, কক্সবাজারের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমানের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে এ সহায়তা তুলে দেন। এর আগে, গত শনিবার (১১ এপ্রিল) সকালে ওই এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে আবদুর রহমানের ছেলে শাহজাহানের টিন ও পলিথিনে নির্মিত বসতঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। এতে পরিবারের নগদ অর্থ, খাদ্যসামগ্রী, আসবাবপত্র এবং গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ সর্বস্ব ভস্মীভূত হয়। থানা পুলিশের পক্ষ থেকে নগদ অর্থ, চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী এবং জামাকাপড় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এসময় স্থানীয় ওয়ার্ড মেম্বার জুবাইদ উল্লাহ জুয়েলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় ওসি এটিএম শিফাতুল মাজদার বলেন, পুলিশ শুধু আইন-শৃঙ্খলা রক্ষায় নয়, মানবিক দিক থেকেও সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ। যেকোনো দুর্যোগে আমরা আপনাদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব। তিনি আরও জানান, এলাকার মানুষের জীবনমান উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের কার্যক্রম অব্যাহত থাকবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
