ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
রাঙ্গাবালীতে অসম্পূর্ণ স্বাস্থ্য কমপ্লেক্স দ্রুত চালুর দাবিতে মানববন্ধন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 13 April, 2026, 7:34 PM

রাঙ্গাবালীতে অসম্পূর্ণ স্বাস্থ্য কমপ্লেক্স দ্রুত চালুর দাবিতে মানববন্ধন

রাঙ্গাবালীতে অসম্পূর্ণ স্বাস্থ্য কমপ্লেক্স দ্রুত চালুর দাবিতে মানববন্ধন

‎‎পটুয়াখালীর রাঙ্গাবালীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণকাজ দ্রুত সম্পন্ন ও চিকিৎসাসেবা চালুর দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা।
‎সোমবার (১৩ এপ্রিল) সকালে জেন্ডার সমতা ও জলবায়ু জোট (জিকা) বাংলাদেশ, রাঙ্গাবালী শাখা’র উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে অংশগ্রহণকারীরা বলেন, সাগর ও নদী বেষ্টিত রাঙ্গাবালী উপজেলার মানুষের জন্য একমাত্র ভরসা ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি দীর্ঘদিন ধরে অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে। ফলে কয়েক লাখ মানুষ জরুরি চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
‎বক্তারা আরও বলেন, বিশেষ করে উপকূলীয় এই অঞ্চলে গর্ভবতী নারী ও বয়স্ক রোগীদের চিকিৎসা নিশ্চিত করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সটির নির্মাণকাজ শেষ করে চিকিৎসাসেবা চালু না হলে তারা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দেন।
‎উল্লেখ্য, রাঙ্গাবালী উপজেলার বৃহৎ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ২০২৩ সালে প্রায় পাঁচ একর জমির ওপর ৫০ শয্যার একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণকাজ শুরু হয়। তবে ঠিকাদারি জটিলতা ও প্রশাসনিক দীর্ঘসূত্রতার কারণে প্রকল্পটির কাজ এখনও সম্পন্ন হয়নি।
‎মানববন্ধনে অংশগ্রহণকারীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত হাসপাতালটির অসমাপ্ত কাজ শেষ করে অবিলম্বে চিকিৎসাসেবা চালুর জোর দাবি জানান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status