|
জ্বালানি সংকট ও দীর্ঘ লাইনের ভোগান্তি কমাতে ফুলবাড়ী উপজেলা প্রশাসনের নতুন উদ্যোগ
নতুন সময় প্রতিনিধি
|
![]() জ্বালানি সংকট ও দীর্ঘ লাইনের ভোগান্তি কমাতে ফুলবাড়ী উপজেলা প্রশাসনের নতুন উদ্যোগ উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জ্বালানি তেলের সুষ্ঠু বণ্টন নিশ্চিত করা এবং অবৈধ মজুদ ও কালোবাজারি প্রতিরোধে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। এ লক্ষ্যে বৈধ ড্রাইভিং লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের মাধ্যমে পর্যায়ক্রমে ফুয়েল কার্ড প্রদান করা হচ্ছে। ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আনোয়ার হোসেন জানান, ইতোমধ্যে ২ হাজার ২৭৫টি ফুয়েল কার্ড অনুমোদন দেওয়া হয়েছে। নতুন এই ব্যবস্থার আওতায় এখন থেকে নির্ধারিত ফুয়েল কার্ড ছাড়া কোনো মোটরসাইকেল বা অন্যান্য যানবাহনে পেট্রোল সরবরাহ করা হচ্ছে না। রবিবার (১৩ এপ্রিল) সরেজমিনে উপজেলার বিভিন্ন পেট্রোল পাম্পে গিয়ে দেখা যায়, ফুয়েল নিতে আসা চালকদের দীর্ঘ সারি। অনেকেই ফুয়েল কার্ড না থাকায় পেট্রোল সংগ্রহ করতে না পেরে ফিরে যাচ্ছেন। পাম্পগুলোর সামনে টানানো ব্যানারে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে ফুয়েল কার্ড ব্যতীত পেট্রোল বিক্রয় করা হয় না। এছাড়া, পেট্রোল গ্রহণের সময় ফুয়েল কার্ড প্রদর্শন করে তা এন্ট্রি করতে হচ্ছে। ফলে একজন ব্যক্তি একই দিনে একাধিকবার পেট্রোল নিতে পারছেন না যা জ্বালানি অপচয় ও অনিয়ম রোধে কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছে সংশ্লিষ্টরা। তবে হঠাৎ এই সিদ্ধান্তে কিছুটা ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। একাধিক মোটরসাইকেল চালক জানান, এখনো অনেকেই ফুয়েল কার্ড সংগ্রহ করতে পারেননি, ফলে জরুরি প্রয়োজনে পেট্রোল পাওয়া কঠিন হয়ে পড়েছে। অন্যদিকে, প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, ধাপে ধাপে সকলকে ফুয়েল কার্ডের আওতায় আনা হবে এবং খুব শিগগিরই এ সংক্রান্ত জটিলতা দূর করা হবে। স্থানীয় সচেতন মহলের মতে, উদ্যোগটি সঠিকভাবে বাস্তবায়ন করা গেলে জ্বালানি খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব। তবে সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে দ্রুত ও সহজ প্রক্রিয়ায় ফুয়েল কার্ড বিতরণ নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন তারা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
