|
পিরোজপুরে বর্ণাঢ্য নববর্ষ লোকজ মেলা ১৪৩৩, বৈশাখী শোভাযাত্রা উদ্বোধন অনুষ্ঠিত
নতুন সময় প্রতিনিধি
|
![]() পিরোজপুরে বর্ণাঢ্য নববর্ষ লোকজ মেলা ১৪৩৩, বৈশাখী শোভাযাত্রা উদ্বোধন অনুষ্ঠিত পিরোজপুর জেলা প্রশাসন এর আয়োজনে মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৮টায় পিরোজপুরে আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুভ নববর্ষ ১৪৩৩ উপলক্ষে আয়োজিত এই শোভাযাত্রায় পিরোজপুর জেলা প্রশাসক আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমদ সোহেল মনজুর সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ![]() পিরোজপুরে বর্ণাঢ্য নববর্ষ লোকজ মেলা ১৪৩৩, বৈশাখী শোভাযাত্রা উদ্বোধন অনুষ্ঠিত অনুষ্ঠানের শুরুতে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করা হয় এবং পরে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। মেলায় স্থানীয় বিভিন্ন পণ্যের স্টল, গ্রামীণ ঐতিহ্যবাহী সামগ্রী ও খাবারের গুণগত মান নির্ণয় করার জন্য পরিদর্শন করেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য ছড়িয়ে দেওয়াই মূল লক্ষ্য। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
