|
লামায় মসজিদ-মাদ্রাসার জায়গা উদ্ধার ও হয়রানি বন্ধে সংবাদ সম্মেলন
নতুন সময় প্রতিনিধি
|
![]() লামায় মসজিদ-মাদ্রাসার জায়গা উদ্ধার ও হয়রানি বন্ধে সংবাদ সম্মেলন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মসজিদ ও মাদ্রাসা পরিচালনা কমিটির সেক্রেটারি মো. আব্দুর রব। এ সময় কমিটির সদস্য মনিরুল ইসলাম রিপনসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে আব্দুর রব অভিযোগ করেন, জি হোল্ডিং নম্বর ৩৩৪, ৩৩৫, ১৮০২ ও ১৮০৮–এর আওতায় মসজিদ ও মাদ্রাসার নামে প্রায় ১৯ একর ১১ শতক জমি রয়েছে। ওই জমিতে মসজিদ, মাদ্রাসা ও এতিমখানা প্রতিষ্ঠা করা হয়েছে। কিন্তু সেখান থেকে প্রায় চার একর জমি স্থানীয় এক ব্যক্তি জবরদখল করেছেন বলে তিনি দাবি করেন। তিনি বলেন, জমি উদ্ধারে কমিটি উদ্যোগ নিলে সংশ্লিষ্ট ব্যক্তি উল্টো কমিটির সদস্য ও এলাকাবাসীর বিরুদ্ধে একাধিক মামলা করে হয়রানি করছেন। এ অবস্থায় তারা দ্রুত জমি উদ্ধার ও হয়রানি বন্ধে সরকারের হস্তক্ষেপ কামনা করেন। মনিরুল ইসলাম রিপন বলেন, গত প্রায় ১৬ বছর ধরে তাঁরা বিভিন্ন মামলার মাধ্যমে হয়রানির শিকার হচ্ছেন। সম্প্রতি নতুন করে চাঁদাবাজির অভিযোগে মামলা করা হয়েছে বলেও দাবি করেন তিনি। তিনি বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধান চাই এবং এ বিষয়ে প্রশাসনের সহযোগিতা প্রত্যাশা করছি।” সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি নুরুল ইসলাম মাস্টার, ইমাম হাফেজ মাওলানা জিয়াউল হক, সদস্য মহসিন আলম, রবিউল ইসলাম, আব্দুস সাত্তার, নজরুল ইসলাম, বাবুল মৃধা, মতিন হুজুরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। তবে এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তির বক্তব্য জানা যায়নি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
