|
মহেশখালীতে অতিরিক্ত ডিআইজির পরিদর্শন
সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান
নতুন সময় প্রতিনিধি
|
![]() সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান রোববার দুপুরে অনুষ্ঠিত এ পরিদর্শনকালে তিনি মহেশখালী সার্কেল অফিস, মহেশখালী আদালত ভবন এবং মহেশখালী থানা ঘুরে দেখেন। পরিদর্শনের সময় সংশ্লিষ্ট দপ্তরের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মামলা ব্যবস্থাপনা এবং জনসেবার মানোন্নয়ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, জনগণের আস্থা অর্জনে দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের কোনো বিকল্প নেই। তাই প্রতিটি কর্মকর্তা-কর্মচারীকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। অতিরিক্ত ডিআইজি আরও উল্লেখ করেন, বর্তমান সময়ের চাহিদা অনুযায়ী জনসেবা কার্যক্রমকে আরও দ্রুত, সহজ ও কার্যকর করতে আধুনিক ও গতিশীল কর্মপদ্ধতি অনুসরণ করা অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপরও তিনি গুরুত্বারোপ করেন। পরিদর্শনকালে সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং সার্বিক কার্যক্রম সম্পর্কে অতিরিক্ত ডিআইজিকে অবহিত করেন। স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উচ্চপর্যায়ের পরিদর্শন ও দিকনির্দেশনা সংশ্লিষ্ট দপ্তরগুলোর কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করতে সহায়ক ভূমিকা রাখবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
