|
গাজীপুরে হাম রোগী বেড়েই চলেছে, হাসপাতালে ভর্তি ৪৮৮
নতুন সময় প্রতিনিধি
|
![]() গাজীপুরে হাম রোগী বেড়েই চলেছে, হাসপাতালে ভর্তি ৪৮৮ বুধবার (২৯ এপ্রিল ২০২৬) হাসপাতাল সূত্রে জানা যায়, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট ৪৮৮ জন হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪২১ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২২ জন হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে শিশু রোগীর সংখ্যা ১৮ জন এবং প্রাপ্তবয়স্ক ১ জন। একই সময়ে ১৯ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। ![]() গাজীপুরে হাম রোগী বেড়েই চলেছে, হাসপাতালে ভর্তি ৪৮৮ এ অবস্থায় অভিভাবকদের শিশুদের প্রতি বিশেষ যত্ন নেওয়া, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং প্রয়োজনীয় টিকা নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন তারা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় চিকিৎসা সেবা অব্যাহত রয়েছে। তথ্যের সত্যতা নতুন সময়কে নিশ্চিত করেছেন হাসপাতাল পরিচালক ডা. আমিনুল ইসলাম। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
