|
গাজীপুরে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আটক ৭
নতুন সময় প্রতিনিধি
|
![]() গাজীপুরে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আটক ৭ পুলিশ জানায়, বুধবার (২৯ এপ্রিল ২০২৬) রাত প্রায় ৯টা ৪৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ কমিশনার মো. আশিকুর রহমানের নেতৃত্বে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিবি (উত্তর ও দক্ষিণ) বিভাগের যৌথ অভিযানে টঙ্গী পূর্ব থানার হিজরাদিয়া আমতলী কেরানিরটেক এলাকায় মাদক উদ্ধারে অভিযান চালানো হয়। অভিযানকালে এলাকার একাধিক মাদক মামলার আসামি মোছা. রুনা আক্তার ওরফে রুনা বেগম (৩৪)-এর বাড়ির সামনে পাকা রাস্তার ওপর কয়েকজনকে সন্দেহজনক অবস্থায় দেখতে পায় পুলিশ। তাদের আটক করার চেষ্টা করলে সেখানে উপস্থিত ১০-১২ জন আসামি চিৎকার-চেঁচামেচি শুরু করে এবং স্থানীয় লোকজন জড়ো করে ডিবি পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। হামলার সময় ছুরি দিয়ে কুপিয়ে পুলিশ সদস্য কনস্টেবল মো. আরিফুল ইসলাম ও কনস্টেবল মো. রাকিবুল ইসলামকে আহত করা হয়। এতে তাদের শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। ![]() গাজীপুরে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আটক ৭ আটকরা হলেন—মো. শাহিন (৩৬), মো. সোহেল (২৮), মো. রায়হান (১৯), রওশন আরা (৩০), সুমি আক্তার (২৪), নূরজাহান (৫০) ও বিউটি আক্তার (২৬)। তবে মূল অভিযুক্ত রুনা আক্তার ওরফে রুনা বেগমসহ আরও কয়েকজন পালিয়ে যায়। আহত দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে ওই বিজ্ঞপ্তিতে জানিয়েছে পুলিশ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
