|
পাইকগাছায় ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে মে দিবস পালন
নতুন সময় প্রতিনিধি
|
![]() পাইকগাছায় ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে মে দিবস পালন আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি শহিদুল মোড়ল, ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ সুকুমার সরকার, সাংগঠনিক সম্পাদক বাবুল শরীফ, হায়দার আলী মিস্ত্রি, ক্রীড়া সম্পাদক রবিউল ইসলাম, মোহাম্মদ রফিকুল ইসলাম (রফি) চাঁদখালী শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক, গড়িখালী ইউনিয়নের সাবেক সভাপতি ইমরান হোসেন, ছোট সদস্য সচিব খাইরুল আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।সভাপতির বক্তব্যে আব্দুর রাজ্জাক সানা বলেন, শ্রমিকরাই দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি। শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহেল বলেন, মে দিবস শুধু একটি দিবস নয়, এটি শ্রমিকদের অধিকার আদায়ের ইতিহাস। শ্রমিকদের সম্মান ও প্রাপ্য অধিকার প্রতিষ্ঠায় আমাদের সংগঠন সবসময় কাজ করে যাবে।আলোচনা সভা শেষে সকল সদস্যদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
