ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২ মে ২০২৬ ১৯ বৈশাখ ১৪৩৩
জামালপুরে মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 2 May, 2026, 11:37 AM

জামালপুরে মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

জামালপুরে মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

জেলা প্রশাসন, জামালপুর ও কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, জামালপুর এবং জামালপুর শ্রমিক দল এই দুইটি ব্যানারের আয়োজনে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস ২০২৬ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালী এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জামালপুর তামালতলা মোড় থেকে র‍্যালি শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। র‍্যালিতে অংশগ্রহণ করেন জামালপুর সদর  আসনের এমপি এড. শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন। জেলা প্রশাসক মহোদয় জনাব ইউসুপ আলী, বিএনপি ও শ্রমিক দলের নেতৃবৃন্দ ও শ্রমিক ইউনিয়নের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

র‍্যালি শেষে জেলা প্রশাসন মিলনায়তনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভার সভাপতিত্ব করেন জামালপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব ইউসুপ আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এড. শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোসাঃ ফারজানা ইয়াসমিন পুলিশ সুপার জামালপুর, ডাঃ আজিজুল হক সিভিল সার্জন জামালপুর,  এবং শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ।

বক্তব্যে এড. শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন শ্রমিক অধিকার আদায়ের কথা বলেন। শ্রমিকের ন্যায্য মজুরি আদায়, নিদিষ্ট কর্মঘন্টা, নিরাপদ কর্মপরিবেশ,  শ্রমিকদের জন্য সকল সুযোগ সুবিধা নিয়ে কাজ করবেন বলে আশ্বাস দেন। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status