|
নরসিংদীর বেলাবোতে মসজিদে তালা লাগানোর অভিযোগ মুসল্লীদের সংবাদ সম্মেলন
নতুন সময় প্রতিনিধি
|
![]() নরসিংদীর বেলাবোতে মসজিদে তালা লাগানোর অভিযোগ মুসল্লীদের সংবাদ সম্মেলন সংবাদ সম্মেলনে মুসল্লিদের পক্ষে দুলালকান্দি খাসা বাপের বাড়ি সুন্নী জামে মসজিদের উপদেষ্টা আরিফুল কবীর, মসজিদের সভাপতি মুহাম্মদ কাজল, মুহম্মদ জগত, মুহাম্মদ রাকিব হাসান, মুহাম্মদ মোশারফ, মুহাম্মদ রুবেল বলেন, প্রায় সাত বছর ধরে মসজিদে ইমামতি করে আসা হাফিজ মুহাম্মদ মুজাহিদকে গত ৩রা রমজান থেকে একটি প্রভাবশালী গোষ্ঠী মসজিদে প্রবেশ ও ইমামতি করতে বাধা দিচ্ছে| তারা দাবি করেন, এ ঘটনার সাথে জড়িত হিসেবে এলাকার আফজল, আব্দুল মালেক ও খোকনের নাম উল্লেখ করেন| যাদের বিরুদ্ধে পূর্বেও বিভিন্ন অভিযোগ রয়েছে| এছাড়া লালমিয়া নামের আরেক ব্যক্তির প্ররোচনার কথাও উল্লেখ করেন তারা| মুসল্লীদের ভাষ্য অনুযায়ী, অভিযুক্তরা জোরপূর্বক মসজিদে তালা লাগিয়ে নিয়মিত নামাজ ও জুমার জামাত বন্ধ করে দিয়েছে, ফলে এলাকার সাধারণ ধর্মপ্রাণ মানুষ তাদের ধর্মীয় অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন| অভিযোগ রয়েছে, একটি নির্দিষ্ট গোষ্ঠী নিজেদের মধ্যে সীমিতভাবে নামাজ আদায় করে মসজিদ বন্ধ করে দেয়| অন্য মুসল্লীরা নামাজ পড়তে গেলে তাদের বাধা দেয় এমনকি গালিগালাজ ও শারীরিক নির্যাতনের ঘটনাও ঘটছে| তারা বলেন, মসজিদের জমি নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে| তাদের দাবি, ˆবধ দানপত্রের মাধ্যমে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে জমিটি মসজিদের জন্য প্রদান করা হয়েছে| কিন্তু অভিযুক্তরা এ ˆবধ প্রক্রিয়াকে অ¯^ীকার করে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে, যা আইনবিরোধী এবং একটি ধর্মীয় প্রতিষ্ঠানের মর্যাদার পরিপন্থী|সংবাদ সম্মেলনে উপস্থিত মুসল্লীরা জোর দিয়ে বলেন, মসজিদ কোনো ব্যক্তির সম্পত্তি নয়; এটি সকল মুসলমানের জন্য উন্মুক্ত ইবাদতের স্থান| সেখানে প্রবেশ বা নামাজ আদায়ে বাধা দেওয়া গুরুতর অন্যায় এবং এর বিরুদ্ধে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ প্রয়োজন| |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
