|
পাইকগাছায় ভ্রাম্যমান আদালতে মাদক ব্যাবসায়ীকে জেল জরিমানা
নতুন সময় প্রতিনিধি
|
![]() পাইকগাছায় ভ্রাম্যমান আদালতে মাদক ব্যাবসায়ীকে জেল জরিমানা অভিযানে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা মোঃ সফিকুল গাজীর ছেলে সাকিব গাজীকে গাঁজাসহ নগদ ৬ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফজলে রাব্বী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৪২(১) ধারা অনুযায়ী সাকিব গাজীকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। স্থানীয়দের উপস্থিতিতে উদ্ধারকৃত টাকাগুলো তার মায়ের কাছে ফেরত দেওয়া হয়। একই সঙ্গে জব্দকৃত গাঁজা আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযানকালে উপস্থিত ছিলেন,খুলনা বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই মোঃ সফিয়ার রহমানসহ অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা। এলাকাবাসী মাদক নির্মূলে উপজেলা জুড়ে মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
