|
চুয়াডাঙ্গায় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজাসহ ২ জন মাদকসেবী গ্রেফতার
নতুন সময় প্রতিনিধি
|
![]() চুয়াডাঙ্গায় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজাসহ ২ জন মাদকসেবী গ্রেফতার দন্ডপ্রাপ্তরা হলো চুয়াডাঙ্গা পৌর এলাকার বুজরুকগড়গড়ি গ্রামের সাইদুর রহমানের ছেলে মো: সেলিম (৪৩) ও পলাশ পাড়ার আব্দুল রহিমের ছেলে মো: আব্দুল্লাহ আল মানিক (২৪)| এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ৫ পিস ও গাজা ১০ গ্রাম| চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, নিয়মিত অভিযানের অংশ হিসাবে গতকাল বেলা চুয়াডাঙ্গা শহরের বিভিন্নস্থানে অভিযান চালানো হয়| তারা চুয়াডাঙ্গা শহরের বুজরুকগড়গড়ী এলাকা থেকে মো: সেলিম আটক করে| তার কাছ থেকে উদ্ধার করে ৫পিস ট্যাপেন্টাডল| এছাড়াও পলাশ পাড়া মহিলা কলেজ রোড থেকে আব্দুল্লাহ আল মানিককে আটক করে| তার কাছ থেকে উদ্ধার করা হয় ১০ গ্রাম গাঁজা| পরে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিস মোমতাজ আসামি সেলিমকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা অর্থদণ্ড প্রধান করেন| আসামি আব্দুল্লাহ আল মানিককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদন্ড প্রদান করেন| |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
ফুলবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন
ভান্ডারিয়ায় প্রতিমন্ত্রীর নির্দেশনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক সহায়তা
