|
দেলদুয়ারে ভোর রাতে দোকানে দুর্ধর্ষ চুরি, নগদ টাকাসহ প্রায় ২ লাখ টাকার মালামাল লুট
রাসেল সিকদার, দেলদুয়ার -
|
![]() দেলদুয়ারে ভোর রাতে দোকানে দুর্ধর্ষ চুরি, নগদ টাকাসহ প্রায় ২ লাখ টাকার মালামাল লুট জানা যায়, ঘোনা পাড়ার ব্যবসায়ী মন্টু মিয়ার দোকানে গভীর রাতে চোরের দল প্রবেশ করে। পরে দোকানের ক্যাশে থাকা নগদ টাকা, বিভিন্ন পণ্য ও প্রয়োজনীয় মালামাল চুরি করে নিয়ে যায়। ক্ষতিগ্রস্ত দোকান মালিকের দাবি, নগদ অর্থসহ প্রায় ২ লাখ টাকার মালামাল চুরি হয়েছে। সকালে দোকান খুলতে এসে তালা ভাঙা অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি দোকান মালিক ও এলাকাবাসীকে জানানো হলে ঘটনাস্থলে লোকজন ভিড় করেন। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
