|
মুশফিকের রেকর্ড গড়া সেঞ্চুরি
নতুন সময় ডেস্ক
|
![]() মুশফিকের রেকর্ড গড়া সেঞ্চুরি তবে এরপর ক্রিজে নেমে লিটন দাস শুরু করেন সাবলীল ব্যাটিং। সঙ্গ দেন মুশফিকুর রহিম। ম্যাচের প্রথম ইনিংসে ২৩ রান করা মুশফিক দ্বিতীয় ইনিংসে খেলতে থাকেন আপনতালে। তৃতীয় দিনের চা বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত ৯০ রানে অপরাজিত থাকেন তিনি। পরে চা বিরতির পর সাবলীল খেলা দিয়ে শতক পূর্ণ করেন তিনি। মোহাম্মদ আব্বাসের বলে চার মেরে সেঞ্চুরি আদায় করে নেন এই ব্যাটসম্যান। সেঞ্চুতি করতে আটটি চার ও একটি ছাক্কা হাকান মুশফিক। মুশফিক অপরাজিত আছেন ১০৩ রানে, তাকে সঙ্গ দেওয়া তাইজুলের রান ৯। এই ইনিংসের মধ্যে দিয়ে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ১৬ হাজারি ক্লাবে যোগ দেন এই উইকেটরক্ষক ব্যাটার।আগের ইনিংসে সেঞ্চুরি হাঁকানো লিটন এবার ৯২ বলে ৬৯ রান করেন। মেহেদী হাসান মিরাজ ১৯ রান করে সাজঘরে ফিরলে তাইজুল ইসলামকে নিয়ে শতকের পথে হাঁটছেন মুশফিক। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ৩২৫ রানে রান সংগ্রহ করেছে বাংলাদেশ। পাকিস্তানের চেয়ে ৩৭১ রানে এগিয়ে আছে টাইগাররা। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
২+২ ও ৩+১ শিক্ষাপথ চালুতে ড্যাফোডিল ও ইউনিভার্সিটি অব উলংগংয় অস্ট্রেলিয়া'র সমঝোতা
‘সরকারের বিরুদ্ধে বলিনি, নিরাপত্তাহীনতা-ক্ষোভ থেকেই লাইভ করেছিলাম’
বিমান চলাচলের টেকসই উন্নয়নে নিরাপত্তা ব্যয় নয়, বরং জাতীয় অগ্রগতির গুরুত্বপূর্ণ বিনিয়োগ: প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা
টেকনাফে সরকারি উন্নয়ন প্রকল্পে যুবলীগ নেতা খোকনের ২০ লাখ টাকা চাঁদা দাবি, না দেওয়ায় ঠিকাদারের ওপর হামলা
