|
ভূরুঙ্গামারীতে কুলি শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত
এফ কে আশিক, ভূরুঙ্গামারী
|
![]() ভূরুঙ্গামারীতে কুলি শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত শুক্রবার (২২ মে) উপজেলার মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রের সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সাতটি পদের বিপরীতে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। অন্যান্য নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি পদে বছির উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক পদে মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক পদে আলমগীর হোসেন, অর্থ সম্পাদক পদে রানা মণ্ডল এবং কার্যনির্বাহী সদস্য পদে রতন মোল্লা। প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আসাদুল হক বলেন, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
‘সরকারের বিরুদ্ধে বলিনি, নিরাপত্তাহীনতা-ক্ষোভ থেকেই লাইভ করেছিলাম’
বিমান চলাচলের টেকসই উন্নয়নে নিরাপত্তা ব্যয় নয়, বরং জাতীয় অগ্রগতির গুরুত্বপূর্ণ বিনিয়োগ: প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা
টেকনাফে সরকারি উন্নয়ন প্রকল্পে যুবলীগ নেতা খোকনের ২০ লাখ টাকা চাঁদা দাবি, না দেওয়ায় ঠিকাদারের ওপর হামলা
নতুন চুল গজানোর জন্য চিয়া সিড খাওয়ার সঠিক সময় কখন?
