|
এনায়েতপুরে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের বিশেষ উদ্যোগ
মো: সিয়াম হোসেন,এনায়েতপুর
|
![]() এনায়েতপুরে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের বিশেষ উদ্যোগ মাননীয় পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু-এর নির্দেশনায় এনায়েতপুর থানার বিভিন্ন এলাকায় “বাঁশকল” স্থাপন করা হয়। নিরাপত্তা জোরদারে থানা পুলিশের পাশাপাশি গ্রাম পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন এলাকাবাসী সক্রিয়ভাবে সহযোগিতা করছেন। রাতভর পাহারা ও টহল কার্যক্রমের ফলে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় বাসিন্দারা জানান, ঈদকে কেন্দ্র করে প্রতিবছর চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনা বেড়ে যায়। তবে “বাঁশকল” পদ্ধতি চালুর পর রাতের বেলায় সন্দেহজনক ব্যক্তি ও যানবাহন সহজেই শনাক্ত করা সম্ভব হচ্ছে। এতে অপরাধীদের চলাচল সীমিত হওয়ার পাশাপাশি অপরাধের ঝুঁকিও অনেকাংশে কমে এসেছে বলে মনে করছেন তারা। এ বিষয়ে এনায়েতপুর থানার অফিসার ইনচার্জ জাহিদ হোসেন মুঠোফোনে নতুন সময়কে জানান, মাননীয় পুলিশ সুপারের নির্দেশনায় থানা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে “বাঁশকল” স্থাপন করা হয়েছে। এ কাজে স্থানীয় জনপ্রতিনিধি, গ্রাম পুলিশ ও সাধারণ মানুষ সহযোগিতা করেছেন। জনগণের সচেতনতা এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণ আরও কার্যকর হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, চুরি, ডাকাতি, ছিনতাই, বাল্যবিবাহ ও জুয়ার মতো অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণকে সবসময় সজাগ থাকার আহ্বান জানানো হয়েছে। কোনো সন্দেহজনক ব্যক্তি এলাকায় ঘোরাফেরা করলে দ্রুত থানা পুলিশকে জানাতে অনুরোধ করা হয়েছে। পুলিশ ও সাধারণ মানুষের সম্মিলিত এই উদ্যোগে এনায়েতপুর থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে বলে মনে করছেন সচেতন মহল। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
তরুণদের ক্ষমতায়নে ১৫ জন ক্যাম্পাস অ্যাম্বাসেডর নিয়োগ দিলো অপো
ভূমি অফিসে ঘুষ ছাড়া ফাইল নড়ে না, দুর্নীতিবাজ তহসিলদারদের বিরুদ্ধে কবে ব্যবস্থা নেওয়া হবে?’
মাদার তেরেসা ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড ২০২৬’-এ সম্মানিত ইয়াশা সোবহান
সাতক্ষীরা মহিলা অধিদপ্তরের আয়োজনে আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত
