|
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির টহল জোরদার
সাজিদ হাসান সোহাগ, রদামুড়হুদা
|
![]() চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির টহল জোরদার দর্শনা সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে চুয়াডাঙ্গার বিভিন্ন সীমান্ত এলাকায় টহল কার্যক্রম জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ,পুশইন রোদে, চোরাচালান এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ নজরদারি চালানো হচ্ছে। চুয়াডাঙ্গা বর্ডার গার্ড বাংলাদেশ (৬ বিজিবি ব্যাটালিয়ন)-এর বর্তমান অধিনায়ক ও পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান জানায়, সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সদস্যরা দিন-রাত পালাক্রমে গুরুত্ব সহকারে দায়িত্ব পালন করছেন। সন্দেহভাজন চলাচল পর্যবেক্ষণের পাশাপাশি স্থানীয় জনগণের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে তথ্য সংগ্রহের কাজও চলছে। স্থানীয় বাসিন্দারা জানান, সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় বিজিবির উপস্থিতি বেড়েছে, ফলে নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হয়েছে। বিজিবি কর্মকর্তারা বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সীমান্তে আইনশৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের টহল কার্যক্রম অব্যাহত থাকবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
