ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৩ জুন ২০২৬ ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
‎তালায় বিজ্ঞান প্রকল্প ও স্টার্টআপ প্রদর্শনী অনুষ্ঠিত!
‎কে এম শাহীনুর রহমান, তালা
প্রকাশ: Saturday, 13 June, 2026, 11:35 AM

‎তালায় বিজ্ঞান প্রকল্প ও স্টার্টআপ প্রদর্শনী অনুষ্ঠিত!

‎তালায় বিজ্ঞান প্রকল্প ও স্টার্টআপ প্রদর্শনী অনুষ্ঠিত!

সাতক্ষীরার তালায় "মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পর্যায়ের শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

‎শুক্রবার (১২ জুন)  সকালে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ‘এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS)’ এবং এসইডিপি-এর যৌথ আয়োজনে তালা ব্রজেন দে সরকারি উচ্চ বিদ্যালয় হল রুমে এই মেলা অনুষ্ঠিত হয়। মেলায় ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে তাদের উদ্ভাবনী স্টার্টআপ আইডিয়া ও বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শন করে।

‎ তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা'র সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য  অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ্।

‎তালা মহিলা কলেজের সহকারী অধ্যাপক গাজী আসাদুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আতিয়ার রহমান।

‎প্রধান অতিথি অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ্ বলেন, শিক্ষার্থীদের মেধা ও বিজ্ঞানমনস্ক জাতি গঠনে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তরুণ প্রজন্মের হাত ধরেই দেশের আইটি খাত এবং বিজ্ঞান গবেষণার উন্নয়ন ঘটবে। শিক্ষার্থীদের নতুন নতুন স্টার্টআপ ও উদ্ভাবনী আইডিয়া ভবিষ্যতে দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে।

‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমির ডাঃ মাহমুদুল হক।

‎উপস্থিত ছিলেন, সহকারী সেক্রেটারি অধ্যাপক গাজী সুজয়েত আলী, তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ সফিকুল ইসলাম, শহীদ মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ এনামুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাছুম বিল্লাহ, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ ইমান আলী, তালা ব্রজেন দে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুঃ আখতারুজ্জামান খান, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাস, তালা প্রেস ক্লাবের সিনিঃ সহ সভাপতি গাজী জাহিদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রেন্টু, অর্থ সম্পাদক এস এম মোতাহিরুল হক শাহিন, পাটকেলঘাটা প্রেসক্লাবের সহ সভাপতি  নাজমুল হক, সেক্রেটারি অধ্যাপক ইয়াসিন আলী প্রমুখ।

‎মেলায় অংশগ্রহণকারী সেরা প্রজেক্ট ও বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status