ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬ ১২ ভাদ্র ১৪৩৩
শিবগঞ্জে হুইলচেয়ার-বাইসাইকেল-গাছের চারা বিতরণ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 27 August, 2026, 12:19 PM

শিবগঞ্জে হুইলচেয়ার-বাইসাইকেল-গাছের চারা বিতরণ

শিবগঞ্জে হুইলচেয়ার-বাইসাইকেল-গাছের চারা বিতরণ

বগুড়ার শিবগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্নদের মাঝে হুইলচেয়ার, ছাত্রীদের বাইসাইকেল, শিক্ষার্থীদের মাঝে গাছের চারা ও ‘নতুন কুঁড়ি’ চ্যাম্পিয়নদের স্কুলব্যাগ বিতরণ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

বুধবার (২৬ আগস্ট) সকালে উপজেলা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকার উন্নয়নের পাশাপাশি মানুষের জীবনমানের উন্নয়নেও সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি ও শিক্ষার্থীরা যেন উন্নয়নের সুফল সমানভাবে পায়, সে লক্ষ্যেই কাজ চলছে।

প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল তুলে দেওয়া তাদের শিক্ষাজীবনকে সহজ ও গতিশীল করবে। পাশাপাশি পরিবেশ সুরক্ষায় শিক্ষার্থীদের আরও দায়িত্বশীল হতে হবে।

পরে ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি ন্যাপকিন, দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তা বিতরণ করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status