|
চ্যানেল এসের সাংবাদিক নির্যাতন মামলা: আদালতের আদেশে ৫ আসামির ২ দিনের রিমান্ড
নতুন সময় প্রতিনিধি
|
![]() চ্যানেল এসের সাংবাদিক নির্যাতন মামলা: আদালতের আদেশে ৫ আসামির ২ দিনের রিমান্ড মামলার তদন্তকারী কর্মকর্তা গাছা থানার উপ-পরিদর্শক (এসআই) সুকান্ত কুমার পাল ১১ জুন আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে গাজীপুর মেট্রোপলিটন আদালত প্রত্যেক আসামির ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানিকালে রাষ্ট্রপক্ষের আইনজীবী উপস্থিত ছিলেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন— শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার মিলন (১৮), কিশোরগঞ্জের কটিয়াদীর ওমর ফারুক (২৯), বগুড়ার নন্দিগ্রামের মধু (২০), কিশোরগঞ্জের মিঠামইনের শাহ আলম মীর (৪৬) এবং গাজীপুরের কাপাসিয়ার চাঁদপুর গ্রামের কবির ওরফে আব্দুল কাদের (৩৮)। মামলার অপর এক আসামি অরুনের বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৮ মে ঈদুল আজহার দিন কথিত ওই আবাসিক হোটেলে এক সাংবাদিককে নির্যাতন এবং তার আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগে গাছা থানায় মামলা নং-৪৭(৫)২০২৬ দায়ের করা হয়। মামলাটি বাংলাদেশ দণ্ডবিধির ৩৬৫ ও ১১৪ ধারা এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের ৮(১) ও ৮(২) ধারায় রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন, ঘটনার সঙ্গে জড়িতদের ভূমিকা নিরূপণ এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। পুলিশের দাবি, রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমে মামলার তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে, যা পরবর্তী আইনি কার্যক্রমে সহায়ক হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ট্রাইব্যুনালে বেনজীরের বিরুদ্ধে ১০ মামলা, ফেরাতে এনসিবিতে চিঠি
২৫ লাখের বেশি কর্মসংস্থান নিয়ে দেশের অর্থনৈতিক চালিকাশক্তি গাজীপুর: জেলা প্রশাসক
বাকৃবিতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত মধ্যবয়সী নারীর মৃত্যু
আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক
