ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
জোড়া গোলের রাতে রেকর্ডবুকে কেইন, পেছনে ফেললেন মেসিকে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 18 June, 2026, 10:18 AM

জোড়া গোলের রাতে রেকর্ডবুকে কেইন, পেছনে ফেললেন মেসিকে

জোড়া গোলের রাতে রেকর্ডবুকে কেইন, পেছনে ফেললেন মেসিকে

বিশ্বকাপের এল গ্রুপের হাইভোল্টেজ ম্যাচে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে দুর্দান্ত জয় পেয়েছে ইংল্যান্ড। এই জয়ে বড় ভূমিকা রেখেছেন ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন। জোড়া গোল করে একাধিক রেকর্ড গড়েছেন বায়ার্ন মিউনিখের এই তারকা স্ট্রাইকার।

ম্যাচের ১২তম মিনিটে পেনাল্টি থেকে ইংল্যান্ডকে এগিয়ে দেন কেইন। বিশ্বকাপে টাইব্রেকার বাদে এটি তার পঞ্চম পেনাল্টি গোল, যা টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ। এর আগে চারটি করে পেনাল্টি গোল নিয়ে যৌথভাবে শীর্ষে ছিলেন লিওনেল মেসি, ইউসেবিও, গ্যাব্রিয়েল বাতিস্তুতা ও রব রেনসেনব্রিঙ্ক।

তবে প্রথম চেষ্টায় পেনাল্টি থেকে গোল করতে পারেননি কেইন। তার নেওয়া শট ঠেকিয়ে দেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচ। কিন্তু শট নেওয়ার আগেই গোললাইন ছেড়ে এগিয়ে আসায় পুনরায় পেনাল্টি নেওয়ার নির্দেশ দেন রেফারি। দ্বিতীয় সুযোগে আর ভুল করেননি ইংল্যান্ডের অধিনায়ক।

এই গোলের মাধ্যমে আরেকটি কীর্তিও গড়েন কেইন। ডেভিড বেকহামের পর দ্বিতীয় ইংলিশ ফুটবলার হিসেবে তিনটি ভিন্ন বিশ্বকাপে গোল করার নজির স্থাপন করেন তিনি। এর আগে ২০১৮ ও ২০২২ বিশ্বকাপেও গোল করেছিলেন এই ফরোয়ার্ড।

এরপর ম্যাচের ৪২তম মিনিটে হেড থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন কেইন। বিশ্বকাপে এটি তার দশম গোল, যা ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ গোলের যৌথ রেকর্ড।

এর আগে সাবেক স্ট্রাইকার গ্যারি লিনেকার বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে ১০ গোল করেছিলেন। ক্রোয়েশিয়ার বিপক্ষে জোড়া গোল করে সেই রেকর্ডে নাম লেখালেন কেইন।

অবশ্য জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড আগেই নিজের করে নিয়েছেন এই ৩২ বছর বয়সী ফুটবলার। ইংল্যান্ডের জার্সিতে এখন পর্যন্ত তার গোলসংখ্যা ৮১, যেখানে দ্বিতীয় স্থানে থাকা ওয়েইন রুনির গোল ৫৩টি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status