ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
কর্ণফুলী নদীতে নোঙর করা ট্রলারে অগ্নিকাণ্ডে দগ্ধ দুই নাবিক মারা গেছেন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 1 July, 2026, 4:24 PM

কর্ণফুলী নদীতে নোঙর করা ট্রলারে অগ্নিকাণ্ডে দগ্ধ দুই নাবিক মারা গেছেন

কর্ণফুলী নদীতে নোঙর করা ট্রলারে অগ্নিকাণ্ডে দগ্ধ দুই নাবিক মারা গেছেন

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় কর্ণফুলী নদীতে নোঙর করা এফভি দেশ নামের একটি মাছ ধরার ট্রলারে অগ্নিকাণ্ডে দগ্ধ দুই নাবিক মারা গেছেন। তারা হলেন- ইঞ্জিন বিভাগের গ্রিজার মো. রুবেল (৩২) ও শাহ আলম (৪০)।

মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যায় ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ট্রলারটির ক্যাপ্টেন জুবায়ের মাহমুদ।

তিনি জানান, নিহত রুবেলের মরদেহ পটুয়াখালীর গলাচিপা ও শাহ আলমের মরদেহ নোয়াখালীর নিজ বাড়িতে নেওয়া হয়েছে। বুধবার (১ জুলাই) সকালে জানাজা শেষে তাদের দাফন সম্পন্ন হয়েছে।

এদিকে, অগ্নিকাণ্ডে দগ্ধ ট্রলারটির প্রকৌশলী আশিকুজ্জামান তামিমকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের ভাষ্য, তার অবস্থাও আশঙ্কাজনক।

অগ্নিকাণ্ডের সময় পাশেই নোঙর করা এফভি ডিজনি ট্রলারের নাবিক নিজাম উদ্দিন, মো. রাসেল ও ছিদ্দিক আহমেদ দগ্ধ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসা নেন। বুধবার সকালে তাদের হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান ডা. মোহাম্মদ এস খালেদ বলেন, হাসপাতালে চিকিৎসাধীন তিনজনের অবস্থার উন্নতি হওয়ায় বুধবার সকালে তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে।

গত মঙ্গলবার (৩০ জুন) দুপুর পৌনে ১টার দিকে কর্ণফুলী নদীতে নোঙর করা এফভি দেশ নামের মাছ ধরার ট্রলারটির ইঞ্জিন কক্ষে বিকট শব্দে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ট্রলারটিতে থাকা কয়েকজন দগ্ধ হন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status