ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১ সেপ্টেম্বর ২০২৬ ১৭ ভাদ্র ১৪৩৩
বগুড়ায় হৃদয় হত্যা: ২ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 1 September, 2026, 11:23 AM

বগুড়ায় হৃদয় হত্যা: ২ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

বগুড়ায় হৃদয় হত্যা: ২ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

বগুড়া মহানগরের কৈপাড়া এলাকার আলোচিত রাগিবুল হাসান হৃদয় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে অতিরিক্ত জেলা জজ-৫ আদালতের বিচারক কৌশিক আহমেদ খোন্দকার এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন সাদ্দাম হোসেন স্বাধীন ও মো. রাব্বি। যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন আশিক, শাকিল ও মতিন।

এ ছাড়া প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্ধেক হৃদয়ের সন্তানকে এবং বাকি অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেন আদালত।

২০২১ সালের ২০ জুলাই চাঁদা না দেওয়ায় ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে হৃদয়কে কুপিয়ে আহত করা হয়। ছেলেকে বাঁচাতে এগিয়ে এলে তার বাবা মামুনুর রশিদও আহত হন। পরে হাসপাতালে মারা যান হৃদয়। এ ঘটনায় তার মা আয়েশা সিদ্দিকা বাদী হয়ে মামলা করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status