|
দুর্গাপুরে ভারতীয় মদ ও ইজিবাইক জব্দ
ধনেশ পত্রনবীশ, দুর্গাপুর
|
![]() দুর্গাপুরে ভারতীয় মদ ও ইজিবাইক জব্দ নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী এক প্রেস বিজ্ঞপ্তিতে সোমবার বিকেল পৌনে ৩টার দিকে গণমাধ্যমকে এতথ্য নিশ্চিত করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর অধীনস্থ নলুয়াপাড়া বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) চার সদস্যের একটি টহল দল সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযানে নামে। দলটি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ১১৬১/৯-এস হতে আনুমানিক সাতশো গজ বাংলাদেশের অভ্যন্তরে দুর্গাপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ফান্দা নামক স্থানে অবস্থান নেয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে। পরে বিজিবি সদস্যরা ওই স্থান থেকে মালিকবিহীন অবস্থায় ২৬ বোতল ভারতীয় মদ এবং মদ বহনের কাজে ব্যবহৃত একটি ইজিবাইক জব্দ করে। নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর পরিচালক ও অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী জানান, সীমান্তে মাদক চোরাচালান রোধে বিজিবি সবসময়ই কঠোর অবস্থানে রয়েছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযানটি পরিচালিত হয়। প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আটককৃত ভারতীয় মদ এবং ইজিবাইকটি পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে (ডিএনসি) জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
