ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১ সেপ্টেম্বর ২০২৬ ১৭ ভাদ্র ১৪৩৩
দৌলতপুরে প্রায় নয় লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস
কাউছার মিয়া, দৌলতপুর
প্রকাশ: Tuesday, 1 September, 2026, 11:41 AM

দৌলতপুরে প্রায় নয় লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

দৌলতপুরে প্রায় নয় লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

সোমবার (৩১ আগস্ট) মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার জিয়নপুর ও বাঘুটিয়া ইউনিয়নে মৎস্য সংরক্ষণ আইন, ১৯৫০ বাস্তবায়নের অংশ হিসেবে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় দিনব্যাপী অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ২২৭টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ ৮ হাজার টাকা।

অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা জনাবা সুরাইয়া আক্তার তন্নী। অভিযানে সার্বিক সহায়তা প্রদান করেন দৌলতপুর থানা পুলিশের সদস্যবৃন্দ এবং উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

পরবর্তীতে জব্দকৃত সকল অবৈধ চায়না দুয়ারি জাল উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা কৃষি কর্মকর্তা, পুলিশ সদস্যবৃন্দ ও স্থানীয় জনগণের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এসময় উপজেলা মৎস্য অফিসার সুরাইয়া আক্তার তন্নী বলেন-দেশীয় প্রজাতির মাছের প্রজনন ও বংশবৃদ্ধি নিশ্চিতকরণ, মাছের প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষণ এবং জলজ জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ ও অবৈধ মৎস্য আহরণ সরঞ্জামের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status