|
টঙ্গীর হাজির মাজার বস্তিতে রাজউকের উচ্ছেদ অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা
ফাহিম ফরহাদ, গাজীপুর
|
![]() টঙ্গীর হাজির মাজার বস্তিতে রাজউকের উচ্ছেদ অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে টঙ্গী বাজারের কলকারখানা অধিদপ্তর সংলগ্ন এলাকায় এ অভিযান শুরু হয়। রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত অভিযানে পে-লোডার, এস্কেভেটর ও বিপুলসংখ্যক শ্রমিক অংশ নেন। অভিযানকে কেন্দ্র করে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়। টঙ্গীর হাজির মাজার বস্তিতে রাজউকের উচ্ছেদ অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা ![]() টঙ্গীর হাজির মাজার বস্তিতে রাজউকের উচ্ছেদ অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা স্থানীয়দের দাবি, হাজির মাজার বস্তিটি দীর্ঘদিন ধরেই মাদক বিক্রি ও সেবনের অন্যতম প্রধান স্পট হিসেবে পরিচিত ছিল। আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন সময়ে অভিযান চালালেও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এবার অবৈধ স্থাপনা উচ্ছেদের মাধ্যমে মাদক কারবারের সেই আস্তানাগুলোও বিলীন করা হলো। অভিযান শেষে জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. বেলায়েত হোসেন বলেন, মাদকের সামাজিক অভিশাপ থেকে টঙ্গীকে মুক্ত করতে এবং সরকারি জমি দখলমুক্ত করতে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উচ্ছেদ করা জায়গায় যাতে নতুন করে অবৈধ দখল বা মাদকের স্পট গড়ে উঠতে না পারে, সে বিষয়ে নজরদারি অব্যাহত থাকবে। টঙ্গীর হাজির মাজার বস্তিতে রাজউকের উচ্ছেদ অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা ![]() টঙ্গীর হাজির মাজার বস্তিতে রাজউকের উচ্ছেদ অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা রাজউক ও আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্টরা বলছেন, দখলমুক্ত জমি ভবিষ্যতে যাতে পুনরায় দখল না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
