ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১ সেপ্টেম্বর ২০২৬ ১৭ ভাদ্র ১৪৩৩
বাংলাদেশকে প্রায় ৩০ কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম ও উপকরণ দিচ্ছে যুক্তরাষ্ট্র
মুস্তাক আহমেদ, পঞ্চগড়
প্রকাশ: Tuesday, 1 September, 2026, 11:33 AM

বাংলাদেশকে প্রায় ৩০ কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম ও উপকরণ দিচ্ছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশকে প্রায় ৩০ কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম ও উপকরণ দিচ্ছে যুক্তরাষ্ট্র

দেশজুড়ে মাতৃ, নবজাতক ও শিশু স্বাস্থ্যসেবা শক্তিশালী করতে বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে ২৪ লাখ ডলারের (২৯ কোটি ৩২ লক্ষ ৮০ হাজার টাকা) চিকিৎসা সরঞ্জাম ও উপকরণ দিচ্ছে যুক্তরাষ্ট্র।

সোমবার সকাল সাড়ে ১০টায় পঞ্চগড় জেলা হাসপাতাল পরিদর্শন করে চিকিৎসা সরঞ্জাম ও উপকরণ যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমানের কাছে মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবা বিষয়ক প্রশিক্ষণ মডেল হস্তান্তরের সময় এ কথা জানান।

এসময় রাষ্ট্রদূত আরও  জানান, যুক্তরাষ্ট্রের বৃহত্তর এই সহায়তার মধ্যে রয়েছে নবজাতকের শরীর উষ্ণ রাখার (হবনিড়ৎহ ধিৎসবৎং) ও শ্বাসপ্রশ্বাসে সহায়তাকারী সরঞ্জাম (নৎবধঃযরহম বয়ঁরঢ়সবহঃ), গুরুতর অপুষ্টিতে আক্রান্ত শিশুদের জন্য থেরাপিউটিক ফুড এবং টিকার কার্যকারিতা বজায় রাখার উপকরণ (সধরহঃধরহ পড়ষফ পযধরহ ংঁঢ়ঢ়ষরবং)। যুক্তরাষ্ট্রের অর্থায়নে ঋঐও ৩৬০, ঔযঢ়রবমড়, ঔঝও ও ইউনিসেফ-এর মাধ্যমে এসব সরঞ্জাম ও উপকরণ দুর্গম এলাকাসহ দেশজুড়ে হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে।

ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, বাংলাদেশের সাথে আমাদের দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতির একটি অংশ এটি। স্বাস্থ্য আমাদের সহযোগিতার প্রাচীনতম ক্ষেত্রগুলির মধ্যে একটি। মার্কিন যুক্তরাষ্ট্র উল্লেখযোগ্য স্বাস্থ্য সহায়তা প্রদান অব্যাহত রেখেছে, যা মূলত সংক্রামক রোগ এবং সংক্রামক রোগ প্রতিরোধের ওপর ফোকাস করে, তবে আজ আমরা যেমন এখানে দেখেছি, মাতৃ ও শিশু স্বাস্থ্যেও কিছু অব্যাহত সমর্থন রয়েছে।

এই সহায়তা বাস্তবভিত্তিক অংশীদারত্বের মাধ্যমে স্বাস্থ্যব্যবস্থা সুদৃঢ় করা এবং যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যখাতের উদ্ভাবনকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে আমেরিকা ফার্স্ট গ্লোবাল হেলথ স্ট্র্যাটেজি' বাস্তবায়নে সহায়ক ভূমিকা রাখছে।। দেশজুড়ে মানসম্মত স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ।

এর আগে তিনি তেঁতুলিয়া উপজেলায় অবস্থিত চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধা এবং মহানন্দা নদী পরিদর্শন করেন। পরে হাসপাতাল পরিদর্শন শেষে পঞ্চগড় সার্কিট হাউজে পঞ্চগড় ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমিরের সাথে মত বিনিময় করেন এবং তার আমন্ত্রণে মধাহ্ণ ভোজে অংশ নেন । এসময় জেলা প্রশাসক মোসা: শুকরিয়া পারভিন, পুলিশ সুপার আবু সাঈম উপস্থিত ছিলেন।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status