ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৬ ● ১৩ আশ্বিন ১৪৩৩
পিচ্চি রাজা পালানোর ঘটনায় ৫ পুলিশ বরখাস্ত, তদন্ত কমিটি গঠন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 28 September, 2026, 3:55 PM

পিচ্চি রাজা পালানোর ঘটনায় ৫ পুলিশ বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

পিচ্চি রাজা পালানোর ঘটনায় ৫ পুলিশ বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

ঢাকার আদালত থেকে কাশিমপুর কারাগারে ফেরার পথে পুলিশ হেফাজত থেকে ২৫ মামলার আসামি রাজা ওরফে ‘পিচ্চি রাজা’ পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বে থাকা পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই ঘটনায় গঠন করা হয়েছে পাঁচ সদস্যের তদন্ত কমিটি।

সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহান।

জিএমপি কমিশনার জানান, আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে প্রিজন ভ্যানের চালকসহ বিভিন্ন পদমর্যাদার পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর)-এর নেতৃত্বে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠক করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ ও কারাগার সূত্রে জানা গেছে, রোববার সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরার জন্য পিচ্চি রাজাকে প্রিজন ভ্যানে করে গাজীপুর থেকে ঢাকায় নেওয়া হয়। আদালতের কার্যক্রম শেষে বিকেলে তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এ ফিরিয়ে নেওয়া হচ্ছিল।

ভ্যানটি গাজীপুরের নাওজোর হাইওয়ে থানা এলাকায় পৌঁছালে প্রকৃতির ডাকে সাড়া (বাথরুম ব্যবহার) দেওয়ার কথা জানায় পিচ্চি রাজা। এ সময় দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা ভ্যান থামিয়ে তাকে স্থানীয় একটি শৌচাগারে নিয়ে যান। সেখান থেকেই কৌশলে পালিয়ে যায় সে। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর জ্যেষ্ঠ জেল সুপার মো. নজরুল ইসলামও বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের তথ্যমতে, পিচ্চি রাজা রাজধানীর মোহাম্মদপুর এলাকার চিহ্নিত মাদক কারবারি। গত ১৯ মে নেপাল থেকে দেশে ফেরার সময় বিমানবন্দর এলাকা থেকে স্ত্রী ও শ্যালকসহ তাকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা-পুলিশ। তার বিরুদ্ধে মাদক ও অস্ত্র নিয়ন্ত্রণ আইনে প্রায় ২৫টি মামলা রয়েছে। পুলিশ বলছে, পালিয়ে যাওয়া পিচ্চি রাজাকে পুনরায় গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status