ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ৩ অক্টোবর ২০২৬ ● ১৮ আশ্বিন ১৪৩৩
গলাচিপায় জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত
‎জসিম উদ্দিন, পটুয়াখালী
প্রকাশ: Saturday, 3 October, 2026, 11:08 AM

গলাচিপায় জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত

গলাচিপায় জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত

পটুয়াখালীর গলাচিপায় জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২ অক্টোবর ২০২৬ শুক্রবার বেলা ১১টায় দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা সম্প্রসারিত নতুন ভবনের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো. ইজাজুল হক এর সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন, গলাচিপা উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আলতাফ হোসেন, গণঅধিকার পরিষদের সাবেক আহবায়ক মো. হাফিজুর রহমান, অতিরিক্ত কৃষি অফিসার মো. আকরামুজ্জামান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. মঞ্জু মোল্লা, পটুয়াখালী জেলা যুব অধিকার পরিষদের সহ সভাপতি মো. মহিমুল্লাহ এনিম, বিএনপি নেতা মো. রফিকুল ইসলাম, মো. ছোবাহান মিয়াসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা বৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তি বর্গ ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত উদ্দ্যোক্তাগণ। 

গলাচিপায় জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত

গলাচিপায় জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত

এসময় বক্তারা বলেন, বর্তমান সরকার দেশের তরুন উদ্দ্যোক্তাদের দেশের অর্থনৈতিক চাকা গতিশীলতার মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন ভাবে ঋণ দেয়া, বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ কর্মসূচি চালু রয়েছে। তাই দেশের তরুণ সমাজকে আগ্রহী হয়ে দেশে মৎস্য চাষ, গবাদিপশু পালন, কৃষি উৎপাদনকে সমৃদ্ধ করার লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে দেশের অর্থনৈতিককে সাবলম্ভী করতে হবে। পাশাপাশি দেশকে কৃষি উৎপাদন সমৃদ্ধ করার জন্য তরুণরা চাকরীর পিছে না ছুটে উদ্দ্যোক্তা হয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবেন বলে বক্তারা আশা ব্যক্ত করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status