ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ৩ অক্টোবর ২০২৬ ● ১৮ আশ্বিন ১৪৩৩
মিটিং থেকে ফোনকল, রেকর্ড করে এআইতে নোট বানাবে বোয়া নোত্রা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 3 October, 2026, 4:44 PM

মিটিং থেকে ফোনকল, রেকর্ড করে এআইতে নোট বানাবে বোয়া নোত্রা

মিটিং থেকে ফোনকল, রেকর্ড করে এআইতে নোট বানাবে বোয়া নোত্রা

আপনার দৈনন্দিন মিটিং, ফোনকল, ইন্টারভিউ কিংবা লেকচারের গুরুত্বপূর্ণ কথাগুলো রেকর্ডের পাশাপাশি স্বয়ংক্রিয়ভাবে নোটে রূপান্তরের সুবিধা নিয়ে বাংলাদেশের বাজারে এসেছে BOYA Notra অল-এরাউন্ড রেকর্ডিং এআই ভয়েজ রেকর্ডার। দেশের অন্যতম শীর্ষ আইটি ডিস্ট্রিবিউটর গ্লোবাল ব্র্যান্ড পিএলসি-এর মাধ্যমে বাংলাদেশের বাজারে এসেছে এই এআই নোট টেকার। 

এমবিয়েন্স, ফোন কল ও ব্লুটুথ—এই তিন ধরনের রেকর্ডিং মোড  সমর্থনকারী BOYA Notra-তে রয়েছে ২টি MEMS মাইক্রোফোন ও ১টি ভিপিইউ সেন্সর, যা সর্বোচ্চ ১০ মিটার দূরত্ব থেকেও অডিও ধারণ করতে পারে। পাশাপাশি এর এআই-পাওয়ার্ড নয়েস ক্যান্সেলেশন ফিচার, ব্যাকগ্রাউন্ডের শব্দ সর্বোচ্চ ৩০dB পর্যন্ত কমিয়ে রেকর্ডিংকে আরও স্পষ্ট করতে সহায়তা করে। 

BOYA Notra-এর অন্যতম আকর্ষণ এর এআই-ভিত্তিক স্মার্ট ফিচার। ১৪০টিরও বেশি ভাষায় এই ডিভাইস টি আপনার অডিও কে রুপান্তর করতে পারে।  পাশাপাশি আপনার মিটিংয়ের সকল গুরুত্বপুর্ণ কথা রেকর্ড করে এটি স্বয়ংক্রিয়ভাবে সারমর্ম, টু-ডু লিস্ট এবং মাইন্ড ম্যাপ তৈরি করে দিতে সক্ষম। এছাড়া স্পিকার শনাক্তকরণ, এআই কে প্রশ্নকরন এবং ৬০টিরও বেশি টেমপ্লেট ব্যবহারের সুবিধা থাকায় দীর্ঘ মিটিং বা আলোচনার গুরুত্বপূর্ণ তথ্য দ্রুত গুছিয়ে নেওয়া যায়। ডিভাইসটিতে রয়েছে ৬৪জিবি লোকাল স্টোরেজ ও আনলিমিটেড ক্লাউড স্টোরেজ যা ১১৫ ঘন্টা পর্যন্ত কল রেকর্ড করতে পারে এবং MP3, WAV, TXT, DOCX, PDF, Markdown ও JPEG-সহ বিভিন্ন ফরম্যাটে-এ ফাইল এক্সপোর্টের সুবিধা। 

মাত্র ৪৫ গ্রাম ওজনের এই BOYA Notra-এর ম্যাগনেটিক ও আলট্রা-পোর্টেবল ডিজাইন সহজেই স্মার্টফোন, ল্যাপটপ বা ওয়াইটবোর্ড-এ সংযুক্ত করা যায় এবং ম্যাগসেফ কমপ্যাটিবিলিটি-এর পাশাপাশি নন-ম্যাগসেফ ডিভাইসের জন্য ম্যাগনেটিক রিং-ও রয়েছে। একবার চার্জে সর্বোচ্চ ২৪ ঘণ্টা রেকর্ডিং এবং ৩৬৫ দিন পর্যন্ত স্টযান্ডবাই সময়-এর পাশাপাশি ইউএসবি-সি চার্জিং সুবিধা রয়েছে। নিরাপত্তার জন্য এতে এ_ই_এস-২৫৬ এনক্রিপশন ও টিএলএস ১.৩ সিকিউরিটি সাপোর্ট দেওয়া হয়েছে। বাংলাদেশে BOYA Notra-এর মূল্য ১৫,৯০০ টাকা এবং এটি ১ বছরের ব্র্যান্ড ওয়ারেন্টি-সহ গ্লোবাল ব্র্যান্ড পিএলসি-এর মাধ্যমে পাওয়া যাচ্ছে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status