|
গাজীপুরে গার্মেন্টসে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট
নতুন সময় প্রতিনিধি
|
![]() গাজীপুরে গার্মেন্টসে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট খবর পেয়ে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বিবেচনায় কোনাবাড়ী, গাজীপুর ও রাজেন্দ্রপুর ফায়ার স্টেশন থেকে আরও পাঁচ ইউনিট যোগ দেয়। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী বলেন, ডেগেরচালার ফকির মার্কেট এলাকায় মেট্রিক্স গার্মেন্টস কারখানায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের পরিদর্শক আনোয়ারুল ইসলাম বলেন, আটতলা ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আটটি ইউনিট কাজ করছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
