ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ১১ অক্টোবর ২০২৬ ● ২৬ আশ্বিন ১৪৩৩
কুড়িগ্রাম সিটিজেন জার্নালিস্ট ক্লাবের কমিটি প্রকাশ, সভাপতি এম. রশিদ আলী ও সম্পাদক জাহাঙ্গীর
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 10 October, 2026, 7:26 PM

কুড়িগ্রাম সিটিজেন জার্নালিস্ট ক্লাবের কমিটি প্রকাশ, সভাপতি এম. রশিদ আলী ও সম্পাদক জাহাঙ্গীর

কুড়িগ্রাম সিটিজেন জার্নালিস্ট ক্লাবের কমিটি প্রকাশ, সভাপতি এম. রশিদ আলী ও সম্পাদক জাহাঙ্গীর

কুড়িগ্রামে কুড়িগ্রাম সিটিজেন জার্নালিস্ট ক্লাবের (কেসিজেসি) নতুন কমিটি প্রকাশ করা হয়েছে। এতে ভলেন্টিয়ার নিউজ২৪-এর চেয়ারম্যান এম. রশিদ আলীকে সভাপতি এবং চ্যানেল এস-এর প্রতিনিধি মোস্তাফিজার রহমান জাহাঙ্গীরকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়েছে।
 
শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় কুড়িগ্রাম সদর উপজেলা গেটসংলগ্ন কুড়িগ্রাম হাফ অফিসের পাশে অবস্থিত কেসিজেসি কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় এ কমিটি প্রকাশ করা হয়।
 
প্রকাশিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে দৈনিক ভোরের ডাকের জাকারিয়া মিঞা ও আসাদুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে চয়ন কুমার সেন ও মো. রাজু আহমেদ, সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. আনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক হিসেবে হাসান মাহমুদ জয়, শিক্ষাবিষয়ক সম্পাদক হিসেবে মো. কাজল ইসলাম এবং প্রচার সম্পাদক হিসেবে আলমগীর হোসেন আসিফকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া কমিটির অন্যান্য পদেও দায়িত্ব বণ্টন করা হয়েছে।
 
আলোচনা সভায় সভাপতিত্ব করেন হাব-এর সভাপতি সাইদা ইয়াসমিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) বজলুর রশিদ।
 
ক্লাবটির মূলমন্ত্র‘সত্য, ন্যায় এবং জনস্বার্থ’। সাংবাদিকতার নৈতিকতা সমুন্নত রাখা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সত্য তুলে ধরা এবং জনস্বার্থে কাজ করাই সংগঠনটির মূল লক্ষ্য বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
 
নতুন কমিটির মাধ্যমে কুড়িগ্রামে নাগরিক সাংবাদিকতার বিকাশ, গণমানুষের সমস্যা তুলে ধরা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status