|
সাজেকের মাচালং পূজামণ্ডপ পরিদর্শন, গুণীজন সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত
ভূবন ত্রিপুরা, সাজেক
|
![]() সাজেকের মাচালং পূজামণ্ডপ পরিদর্শন, গুণীজন সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য জনাব সুপর্ণা দেব বর্মন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাচাং জোপৈইথাং ত্রিপুরা, সভাপতি, ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশন, বাঘাইছড়ি শাখা। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দ এবং শত শত দর্শনার্থী উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে পূজামণ্ডপের সার্বিক পরিবেশ ও ধর্মীয় আয়োজন ঘুরে দেখেন অতিথিরা। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়। এ ধরনের আয়োজনের মাধ্যমে এলাকার ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য এবং সাংস্কৃতিক ঐতিহ্য আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত ব্যক্তিরা। অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পূজামণ্ডপ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ধর্মীয় আয়োজনের পাশাপাশি গুণীজনদের সম্মাননা ও আলোচনা সভা স্থানীয় মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলে। সাজেকের মাচালং এলাকায় এ ধরনের ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান স্থানীয় ঐতিহ্য সংরক্ষণ এবং সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
