ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ১৮ অক্টোবর ২০২৬ ● ২ কার্তিক ১৪৩৩
সাজেকের সিজকছড়া এলাকায় পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায়, আহত ১৩
ভূবন ত্রিপুরা,সাজেক
প্রকাশ: Sunday, 18 October, 2026, 5:18 PM

সাজেকের সিজকছড়া এলাকায় পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায়, আহত ১৩

সাজেকের সিজকছড়া এলাকায় পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায়, আহত ১৩

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক থেকে খাগড়াছড়ি যাওয়ার পথে সিজকছড়া এলাকায় পর্যটকবাহী একটি চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। রবিবার (১৮ অক্টোবর) সকাল আনুমানিক ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে গাড়িতে থাকা ১৩ জন পর্যটক আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনাকবলিত পর্যটক দলটি মানিকগঞ্জের সিংগাইর এলাকা থেকে গত ১৭ অক্টোবর দুপুর ১টার দিকে সাজেক ভ্রমণে আসে। রবিবার সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটে পর্যটক দলের সঙ্গে খাগড়াছড়ির উদ্দেশে রওনা হওয়ার পর সিজকছড়া এলাকায় পৌঁছালে চাঁদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে। গাড়িটির নম্বর সিলেট-ক-২৩২৪।

সাজেকের সিজকছড়া এলাকায় পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায়, আহত ১৩

সাজেকের সিজকছড়া এলাকায় পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায়, আহত ১৩

দুর্ঘটনার খবর পেয়ে বাঘাইহাট জোনের (১৪ ইবি) অধীন সাজেক টিওবি থেকে ট্যুরিস্ট এসকর্ট টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। পরে অন্য একটি চাঁদের গাড়িযোগে তাঁদের উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়।

এদিকে দুর্ঘটনার পর গাড়িচালক সুখ কান্তি চাকমা (কবাখালী, দীঘিনালা) ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন বলে জানা গেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

আহতদের পরিচয়:
১. মোঃ আজাহার মিয়া (৬০) — গুরুতর আহত।
২. মোসাঃ শাহানারা আক্তার (৪৫) — গুরুতর আহত।
৩. মোঃ আরিফুর রহমান (৩৫)।
৪. মোঃ সোহরাব।
৫. নাসরিন (৩৫) — মাথায় আঘাতপ্রাপ্ত।
৬. মোঃ শাহজাহান (৪৫) — হাতে আঘাতপ্রাপ্ত।
৭. মোসাঃ আশা (১৩) — ডান হাত ভেঙে গেছে বলে জানা গেছে।

আহতদের সবার বাড়ি মানিকগঞ্জ জেলার সিংগাইর এলাকায় বলে জানা গেছে। তবে দুর্ঘটনায় আহত মোট ১৩ জনের মধ্যে এ পর্যন্ত সাতজনের নাম-পরিচয় পাওয়া গেছে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status