ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
চুয়াডাঙ্গায় মাটিচাপায় ২ ইটভাটা শ্রমিক নিহত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 16 April, 2019, 10:55 AM

চুয়াডাঙ্গায় মাটিচাপায় ২ ইটভাটা শ্রমিক নিহত

চুয়াডাঙ্গায় মাটিচাপায় ২ ইটভাটা শ্রমিক নিহত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার শেখ ইটভাটায় কাজ করার সময় মাটিচাপায় দুই শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন একজন।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে দামুড়হুদার জয়রামপুর এলাকায় শেখ ইটভাটায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাবু (৩৫) দামুড়হুদার নতুন বাস্তপুর এলাকার ইউনুস আলীর ছেলে ও মামুন (৪৫) একই উপজেলার কেশবপুর গ্রামের কালা চাঁদ মণ্ডলের ছেলে।

দামুড়হুদা মডেল থানার ওসি শুকুমার বিশ্বাস জানান, সকালে শেখ ইটভাটায় মাটি কেটে ইট তৈরির কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় মাটিধসে শ্রমিকদের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই বাবু ও মামুন মারা যান। এ সময় আহত হন আরও এক শ্রমিক।

তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মৃতদেহ একই হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status