|
প্রথম প্রহর ফাউন্ডেশনের পাঠাগার উদ্বোধন
মুহাম্মদ ইউসুফ খাঁন, সীতাকুন্ড
|
|
প্রথম প্রহর ফাউন্ডেশনের পাঠাগার উদ্বোধন সামাজিক এ সংগঠনটি প্রথম প্রহরসহ অন্যান্য সামাজিক কর্মকান্ডের পাশাপাশি তরুন,যুবকদের মেধামনন আরো বিকশিত করার দৃপ্ত শপথে প্রথম প্রহর পাঠাগার গড়ে তুলে। উক্ত পাঠাগারে সীতাকুণ্ডের বিভিন্ন নবীন প্রবীন কবি ছাড়াও দেশ-বিদেশের বড় কবি, সাহিত্যিকদের বই পাওয়া যাবে বলে জানান কর্তৃপক্ষ। প্রথমবারের মতো পাঠাগার স্থাপন করার জন্য বক্তারা সংগঠনটিকে সাধুবাদ জানান। সীতাকুণ্ড সমিতি চট্টগ্রামের সাধারণ সম্পাদক লায়ন নাছির উদ্দিন মানিকের সভাপতিত্বে ও লিউ আরাফাতের সঞ্চালনায় অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও সাহিত্যিক দেবাশীষ ভট্টাচার্য, পৌর বাজার কমিটির সাধারণ সম্পাদক লায়ন মোঃ বেলাল হোসেন, বিবর্তন ক্লাবের সভাপতি লায়ন কাজী আলী আকবর জাসেদ, বিশিষ্ট কবি, লেখক ও বীর মুক্তিযোদ্ধা শুক্কুর চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান আ.ফ.ম মফিজুর রহমান, লায়ন নবাব হোসেন মুন্না,সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সংগঠক মুহাম্মদ ইউসুফ খান, ছাদেক মস্তান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জাফর সাদেক, কবি ও লেখক আতাউর আরিফ, লিনাজিস এর পরিচালক কে এস বি লিমন, লায়ন সাজ্জাদ হোসেন, মেটারনিটি হাসপাতালের এডমিনিস্ট্রেটর মাহবুবুর রহমান, হারুনুর রশিদসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দগণ। প্রধান অতিথির বক্তৃতায় লায়ন মোঃ গিয়াস উদ্দীন বলেন, বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। মেধা বিকাশে বইয়ের বিকল্প কিছুই হতে পারেনা। তিনি বলেন, পাঠাগারকে শক্তিশালী করে গড়ে তুলতে বাজেটসহ কার্যকরী পরিষদ ও উপদেষ্টা মন্ডলীর সমন্বয় সভা খুবই জরুরী। তিনি সর্বাত্নক সহযোগীতার আশ্বাস প্রদান করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
