ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
ইসলাম ও নবীকে নিয়ে কটুক্তি, কুবি শিক্ষার্থী আটক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 19 May, 2019, 5:29 PM

ইসলাম ও নবীকে নিয়ে কটুক্তি, কুবি শিক্ষার্থী আটক

ইসলাম ও নবীকে নিয়ে কটুক্তি, কুবি শিক্ষার্থী আটক

'পৃথিবীতে সকল মুসলমান সন্ত্রাসবাদে বিশ্বাস করে, যা হযরত মুহাম্মদ (সা.) শিখিয়েছেন'- এমন মন্তব্য করে তীব্র সমালোচনা ও ক্ষোভের মুখে পড়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) জয় দেব নামে এক শিক্ষার্থী। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীকে আটক করেছে বলে জানিয়েছে কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশ।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক মো. ইমাম বলেন, অভিযুক্ত জয় দেব কুমিল্লার ঠাকুরপাড়ার একটি মেসে থাকতো। সে ফেসবুকে ইসলাম ধর্ম ও মহানবী (সা.) কে নিয়ে কটূক্তি করায় স্থানীয়রা আমাদের খবর দেয়। আমরা আজ (১৯ মে) সকালে তাকে আটক করি। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।





জানা যায়, শনিবার (১৮ মে) রাত ১১টার দিকে 'ভারতের সপ্তদশ লোকসভা নির্বাচনের শেষ দফা নির্বাচনের আগে ধ্যানে বসেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি'- এমন একটি ভিডিওবার্তা নিজেদের ভেরিফাইড পেইজ থেকে শেয়ার করে যুক্তরাষ্ট্রের 'ভয়েস অব আমেরিকা' নামক সংবাদমাধ্যম। বার্তাটি শেয়ারের কিছুক্ষণ পর ওই স্ট্যাটাসে ধর্মীয় বিদ্বেষপূর্ণ মন্তব্যটি করেন বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী জয় দেব। তার বাড়ি বরিশাল বিভাগের পটুয়াখালী জেলায়।

ধর্মীয় বিদ্বেষপূর্ণ এ মন্তব্য স্ক্রিনশটের মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়েন। একের পর এক স্ট্যাটাসের মাধ্যমে অভিযুক্ত শিক্ষার্থীর এহেন অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা। এমতাবস্থায় তোপের মুখে পড়ে অভিযুক্ত শিক্ষার্থী তার মন্তব্যটি মুছে ফেলেন এবং এরকম মন্তব্যের পুনারাবৃত্তি হবে না বলে ক্ষমা প্রকাশ করেন। তবে তাতেও শান্ত হয়নি পরিস্থিতি।

ফেসবুকে অভিজিৎ বণিক নামে এক শিক্ষার্থী লিখেছেন, যে অন্যের ধর্মকে শ্রদ্ধা করতে পারে না, সে কখনো নিজের ধর্মকেও শ্রদ্ধা করতে পারে না। তীব্র নিন্দা জানাই এবং শাস্তির দাবি জানাই।

রহমত উল্লাহ নীরব নামের এক শিক্ষার্থী লিখেছেন, বিষয়টি মোটেও হালকা নয়। সে কার সঙ্গে চলে, কোথায় যায়, কি বই পড়ছে, সবকিছুই খতিয়ে দেখা জরুরি।

 এ ঘটনায় অভিযুক্ত জয় দেবের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয়ে রোববার সকালে মানববন্ধন করে সাধারণ শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে বিশ্ববিদ্যালয় প্রক্টর বরাবর স্মারকলিপি প্রদান করেন তাঁরা।

ইসলাম ধর্ম ও মহানবী (সা.) কে কটূক্তি প্রসঙ্গে বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন জানান, আমি   অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের চলমান আইনে ব্যবস্থা নিবো। তবে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আপাতত মামলা করার কোনো পদক্ষেপ নেই। এরপরও উপাচার্যের পরামর্শে পরবর্তী নেয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status