ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
মোদির কাছে আত্মহত্যার অনুমতি চাইলেন কৃষক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 17 June, 2019, 9:25 AM

মোদির কাছে আত্মহত্যার অনুমতি চাইলেন কৃষক

মোদির কাছে আত্মহত্যার অনুমতি চাইলেন কৃষক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে সপরিবার আত্মহত্যার অনুমতি চাইলেন এক কৃষক। সম্প্রতি দেশটির উত্তরপ্রদেশে (ইউপি) এক কৃষক বিশুদ্ধ পানীয়র অভাব না মেটায় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সরকারের উপর ভরসা রাখতে না পেরে সরাসরি মোদির কাছে আর্জি জানিয়েছেন। খবর আনন্দবাজার পত্রিকার।



ভারতীয় গণমাধ্যম জানায়, উত্তরপ্রদেশের হাসিয়ান পান করার বিশুদ্ধ পানির সমস্যা দীর্ঘ দিনের। ওই ব্লকের বাসিন্দা কৃষক চন্দ্রপাল সিংহ পানি কষ্ট সহ্য করতে না পেরে তিন মেয়েকে নিয়ে আত্মহত্যার আর্জি জানিয়েছেন। স্থানীয় প্রশাসনিক দফতরে গিয়ে তিনি এ অভিযোগ জানান। চন্দ্রপাল অভিযোগে জানান, আমার ছোট ছোট মেয়েরা পানি খেতে পারে না। প্রশাসনকে বলে কোনো কাজ হয়নি। পানি এত লবণাক্ত যে ফসল নষ্ট হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর কাছে আত্মহত্যার অনুমতি চাইছি। তিন মেয়েকে নিয়ে মরতে চাই।

উল্লেখ্য, ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (এনসিআরবি) তথ্য মতে দেশটিতে কৃষক আত্মহত্যার হার বেড়েই চলেছে। বিশেষ করে মহারাষ্ট্র, কর্ণাটক এবং অন্ধ্র প্রদেশে। দেশটির দক্ষিণাঞ্চলীয় ও পশ্চিমাঞ্চলীয় রাজ্যগুলোর হাজার হাজার কৃষক প্রতিবছরই কৃষি সমস্যার সমাধান না পেয়ে; কেউ ঋণের দায়ে, কেউ ফসল হারিয়ে অভাবের তাড়নায় আত্মহত্যার পথ বেছে নিচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status