ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
নোয়াখালীতে মাদরাসাশিক্ষার্থী বলাৎকার, শিক্ষক গ্রেফতার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 17 June, 2019, 8:12 PM
সর্বশেষ আপডেট: Monday, 17 June, 2019, 8:30 PM

নোয়াখালীতে মাদরাসাশিক্ষার্থী বলাৎকার, শিক্ষক গ্রেফতার

নোয়াখালীতে মাদরাসাশিক্ষার্থী বলাৎকার, শিক্ষক গ্রেফতার

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় একটি মাদরাসার শিশু শিক্ষার্থী (১১) কে বলাৎকারের অভিযোগে মাদরাসার শিক্ষক মুনির উদ্দিনকে (২৫) পুলিশ গ্রেফতার করেছে।

সোমবার (১৭ জুন) বিকেলে পৌরসভার রামদী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।




জানা যায়, বসুরহাট পৌরসভা রামদী এলাকার মেমোরিয়াল নুরানী হাফেজিয়া মাদরাসা ও এতিম খানায় এক বছর পূর্বে ভর্তি করা হয় ঐ শিশুকে। মাদরাসার হোস্টেলে ওই শিক্ষার্থী নিয়মিত থেকে লেখাপড়া করতো।

রোববার রাতে অভিযুক্ত মাদরাসার শিক্ষক মুনির উদ্দিন ওই শিক্ষার্থীকে ঘুম থেকে জাগিয়ে শিক্ষকের রুমে নিয়ে বলাৎকার করে। ইতোপূর্বেও আরও কয়েকবার এ ঘটনা ঘটায়।

এসব ঘটনা কাউকে জানালে ওই শিক্ষক তাকে মাদরাসা থেকে বের করে দেয়ার ভয় দেখায়। ওই শিক্ষার্থী রোববার রাতের ঘটনায় অসুস্থ হয়ে সোমবার সকালে বাড়িতে গিয়ে তার মা-বাবাকে এসব ঘটনা জানায়।

এ ঘটনায় ওই শিক্ষার্থীর পিতা বাদি হয়ে মামলা দায়ের করার পর পুলিশ অভিযুক্ত মাদরাসার শিক্ষক মুনির উদ্দিনকে সোমবার দুপুরে গ্রেফতার করে। মুনির উদ্দিন চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার শালদাহ গ্রামের (২নং ওয়ার্ড) আনোয়ার হোসেনের ছেলে।

কোম্পানীগঞ্জ থানার মামলা তদন্তকারী অফিসার আনোয়ার হোসেন জানান, অভিযুক্ত শিক্ষক মুনির উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সকালে তাকে নোয়াখালীর বিচারিক আদালতে পাঠানো হবে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status