ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
লক্ষ্মীপুরে স্বামীর শরীর গরম তেলে ঝলসে দিল স্ত্রী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 17 June, 2019, 8:17 PM

লক্ষ্মীপুরে স্বামীর শরীর গরম তেলে ঝলসে দিল স্ত্রী

লক্ষ্মীপুরে স্বামীর শরীর গরম তেলে ঝলসে দিল স্ত্রী

লক্ষ্মীপুরে স্ত্রীর হাতে স্বামী নির্যাতনের অভিযোগ উঠেছে। পারিবারিক কলহ বিবাদে প্রথম স্ত্রী জহুরা বেগম তার স্বামী দিদার হোসেনের গায়ে গরম তেল ঢেলে ঝলসে দেয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীর পরিবার।

সোমবার (১৭ জুন) সকালে লক্ষ্মীপুরের কলেজ রোড এলাকায় ঘটনাটি ঘটেছে । গুরুতর অবস্থায় দিদারকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করার পর অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়েছে।




ঘটনার শিকার দিদার সদর উপজেলার চররুহিতা গ্রামের আব্দুল খালেকের ছেলে। সে পেশায় একজন রাজমিস্ত্রী।

দিদারের বড় ভাই আকবর হোসেন ও বোন রেহানা আক্তার জানান, ২০০৩ সালে সদর উপজেলার চররমনী মোহন গ্রামের নুরুল ইসলামের মেয়ে জহুরার সঙ্গে দিদারের বিয়ে হয়। পরে পারিবারিক কলহ বিবাদে ২০১৬ সালে তাদের বিয়ে বিচ্ছেদ হয়। এর পর দুইজনই অন্যত্র বিয়ে বন্ধনে আবদ্ধ হন।

সম্প্রতি (এক বছর পূর্বে) দিদার জহুরা পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পরে তারা লক্ষ্মীপুর শহরে একটি বাসা ভাড়া করে থাকেন। ঘটনার দিন পারিবারিক বিরোধের জের ধরে জহুরা ও তার ভাই আলমগীর দিদারের গায়ে গরম তেল ঢেলে দেয় বলে জানান তারা।

এই ঘটনায় সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন জানান, দিদারের শরীরের প্রায় ৪০ শতাংশ পুড়ে গেছে।

সদর থানার ওসি আজিজুর রহমান মিয়া জানান, স্ত্রী কর্তৃক স্বামীকে গরম তেল ঢেলে ঝলসে দেয়ার ঘটনায় অভিযুক্ত জহুরাকে খুঁজছে পুলিশ।  

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status