ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
জিন তাড়ানোর নামে স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 17 June, 2019, 8:23 PM

জিন তাড়ানোর নামে স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা

জিন তাড়ানোর নামে স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা

টাঙ্গাইলে জিন তাড়ানোর কথা বলে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১০) ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে মসজিদের মুয়াজ্জিনের বিরুদ্ধে।

সোমবার (১৭ জুন) টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কুতুবপুর গ্রামে ঘটনাটি ঘটে।

এ ঘটনায় শিশুটির মা বাদি হয়ে আজ দুপুরে অভিযুক্ত মুয়াজ্জিন রুহুল আমীনের (৩০) বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। অভিযুক্ত রুহুল আমীন উপজেলার কুতুবপুর কেন্দ্রীয় জামে মসজিদে মুয়াজ্জিন হিসেবে কর্মরত। তার বাড়ি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলা সদরে।




মামলার বিবরণ ও মেয়েটির পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে ওই মুয়াজ্জিন মেয়েটির বাড়িতে যায়। এ সময় ওই মেয়েটিকে জিনে ধরেছে এবং তাকে ঝাড়ফুঁক দিয়ে জিন তাড়াতে হবে এমন কথা জানান তার পরিবারকে। পরে মেয়েটিকে একটি ঘরে আলাদা নিয়ে ঝাড়ফুঁক দেওয়ার ছলে তার চোখে-মুখে সরিষার তেল ঢেলে দেয় এবং ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় মেয়েটির চিৎকারে বাড়ির লোকজন ও স্থানীয়রা এগিয়ে যায়। ওই মুয়াজ্জিন তখন দ্রুত চলে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটকে গণপিটুনি দেয়। পরে স্থানীয় মাতাব্বরদের সহযোগিতায় মুয়াজ্জিন পালিয়ে যায়।

মেয়েটির মা বলেন, ওই মুয়াজ্জিন আমার মেয়েকে জিন তাড়ানোর কথা বলে ধর্ষণের চেষ্টা করে। এলাকার মাতব্বররা বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য পাঁয়তারা করছে। বিষয়টি নিয়ে কয়েকবার বৈঠকে বসে তারা। এজন্য মামলা করতে দেরি হয়েছে।

তিনি আরও বলেন, ওই মুয়াজ্জিন এলাকায় ঝাড়ফুঁক, পানি পড়া দেয়াসহ বিভিন্ন ধরনের কবিরাজি চিকিৎসাও করতেন।

এ বিষয় সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমির হোসেন বলেন, এ ঘটনায় মেয়েটির মা বাদি হয়ে মামলা করেছেন। অভিযুক্ত রুহুল আমীনকে গ্রেফতারের চেষ্টা চলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status