ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
চুমু দেওয়া পপুলারের সেই চিকিৎসক চাকরিচ্যুত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 17 June, 2019, 9:46 PM

চুমু দেওয়া পপুলারের সেই চিকিৎসক চাকরিচ্যুত

চুমু দেওয়া পপুলারের সেই চিকিৎসক চাকরিচ্যুত

ব্রণ চিকিৎসার নামে তরুণীর মুখে চুমু ও শরীরে হাত দেওয়া চিকিৎসককে চাকরিচ্যুত করেছে পপুলার ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ।

সোমবার (১৭ জুন) অভিযুক্ত চিকিৎসককে আর চেম্বার করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ওই হাসপাতালের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের প্রধান অচিন্ত কুমার নাগ।

শনিবার পপুলার হাসপাতালের চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ ওই চিকিৎসকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। তিনি এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেন।




অভিযোগে তিনি বলেন, শনিবার পপুলার ডায়াগনস্টিক সেন্টারে চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ এবং লেজার কসমেটিক সার্জন ডা. মো. শওকত হায়দারের কাছে গেলে চিকিৎসক তাকে ফোন করে জানান হাসপাতলের পাশের সিটি ব্যাংক ভবনে রয়েছেন। সেখানে যাওয়ার পর ওই চিকিৎসক তাকে ইনজেকশন দেওয়ার সময় আপত্তিকর আচরণ করেন। এছাড়া তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেওয়ার চেষ্টা করেন এবং তাকে বিভিন্নভাবে হেনস্তা করেন।

এ ঘটনায় সন্ধ্যায় হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেন ওই রোগী।

অভিযুক্ত চিকিৎসক হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েছে, মেয়েটা তার বন্ধুর মেয়ের বন্ধু। এরকম হবার কথা নয়। তবে যে যদি আমার ব্যবহারে অসন্তুষ্ট হয়ে থাকে তার জন্য আমি ক্ষমা চেয়েছি, দুঃখ প্রকাশ করেছি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status