ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
সাকিবকে সঙ্গ দিয়ে লিটনের ফিফটি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 17 June, 2019, 10:56 PM

সাকিবকে সঙ্গ দিয়ে লিটনের ফিফটি

সাকিবকে সঙ্গ দিয়ে লিটনের ফিফটি

সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় যদিও ওয়েস্ট ইন্ডিজের চেয়ে এগিয়ে বাংলাদেশ। তবে বিশ্বকাপে উইন্ডিজের বিপক্ষে এখনো জয়ের দেখা পায়নি টাইগাররা। এ আসরের ২৩ তম ম্যাচে প্রথম জয়ের লক্ষ্যে উন্ডিজের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ।




সাকিবের সেঞ্চুরির পর ফিফটি তুলে নিলেন লিটন দাস।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৬০ রান।

টস জিতে উইন্ডিজকে ব্যাট করতে পাঠায় টাইগার দলপতি মাশরাফী বিন মোর্ত্তজা। হোপের ৯৬ ও লুইসের ৭০ রানে ভর করে ৩২১  রানের বড় সংগ্রহ পায়। বাংলাদেশের হয়ে সাইফ ও মুস্তাফিজ নেন ৩টি করে উইকেট।

জবাবে শুরুটা দুর্দান্ত হয় বাংলাদেশের। ২৯ রান করে সৌম্য ফিরলেও শুরুর ১০ ওভারে টাইগাররা তুলে নেন ৭০ রান।

তামিম-সাকিব জুটি জমে উঠা ম্যাচ এর নিয়ন্ত্রণ বাংলাদেশের দিকে নিয়ে আসতে থাকেন। কিন্তু এসময় কটরেলের দুর্দান্ত থ্রোতে ৪৮ রানে রান আউট হন তামিম। তার পরপরই মুশফিকও ফেরেন ১ রানে।

দ্রুত ২ উইকেট হারানোর মাঝে সাকিব তুলে নেন আরো একটি ব্যক্তিগত অর্ধশতক। লিটনকে নিয়ে পার্টনারশিপ করার চেষ্টায় রয়েছেন সাকিব।

ম্যাচ জিততে হলে বড় পার্টনারশিপের বিকল্প নেই টাইগারদের। লিটনের সঙ্গে সাকিব ১০৯ রানে ব্যাট করছেন। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status