ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
কেরাণীগঞ্জ মাঠ আবারও জমলো ক্রিকেট ম্যাচে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 18 June, 2019, 9:48 PM

কেরাণীগঞ্জ মাঠ আবারও জমলো ক্রিকেট ম্যাচে

কেরাণীগঞ্জ মাঠ আবারও জমলো ক্রিকেট ম্যাচে

কেরাণীগঞ্জ আমবাগিচা মাঠ, যেখানে খেলে বড় হয়ে জাতীয় দলের হয়ে খেলেছেন কিংবদন্তি ক্রিকেটার মোহাম্মদ রফিক। ঐ মাঠে এখনো ক্ষুদে ক্রিকেটাররা ছোট ছোট করে মাঠের বিভিন্ন জায়গায় বিভক্ত হয়ে খেলে। কিন্তু মাঠের এক প্রান্তে জমে ছিলো বিস্তর ময়লার স্তুপ। মাঠের অনেক অংশ এতোদিন ছিল ময়লার স্তুপের দখলে কিন্তু ‘ডেটল হারপিক পরিচ্ছন্ন বাংলাদেশ ক্যাম্পেইন’ এর আহ্বানে কেরাণীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদ এর সার্বিক তত্বাবধায়ন ও সহযোগীতায় এই মাঠের খেলার পরিবেশ ফিরিয়ে আনা হয়।

সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিকের ছেলেবেলার সেই মাঠে এবার জমে উঠলো প্রীতি ক্রিকেট ম্যাচে। খেলার আগে রিয়াজ উপস্থিত সবাইকে পরিচ্ছন্নতার বিষয়ে শপথবাক্য পাঠ করান।




মঙ্গলবার ১৮ জুন, কেরাণীগঞ্জ আমবাগিচা মাঠে অনুষ্ঠিত প্রীতি ক্রিকেট ম্যাচে আরও উপস্থিত ছিলেন সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিক, পরিচ্ছন্ন বাংলাদেশের দূত চিত্রনায়ক রিয়াজ, রেকিট বেনকিজারের মার্কেটিং ম্যানেজার সালাউদ্দিন আহমেদ তারেক, কেরাণীগঞ্জ জেলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক আহসানুল হাসান আসু, রেকিট বেনকিজারের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ, স্বেচ্ছাসেবী এবং এলাকাবাসী।

প্রীতি ক্রিকেট ম্যাচে অংশ নেয় মো. জাকির এর নেতৃত্বাধীন হারপিক টিম এবং মোহাম্মদ রফিক ও মাহমুদের নেতৃত্বাধীন ডেটল টিম। হারপিক টিম টসে জিতে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নেয়। এতে ডেটল টিম ৫ উইকেটে জয়লাভ করে।

এতে সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিক বলেন, ডেটল হারপিক পরিচ্ছন্ন বাংলাদেশের আহ্বানে স্থানীয় প্রশাসন ও জনগণ একটি মহৎ উদ্যোগে নিয়েছে। আমবাগিচা মাঠ পরিচ্ছন্ন করে আমরা খেলার পরিবেশ ফিরিয়ে এনেছি। এটি অব্যাহত থাকবে। এই মাঠ থেকে আবারও ভালো ক্রিকেটার তৈরি হবে।

পরিচ্ছন্ন বাংলাদেশ ক্যাম্পেইনের দূত চিত্রনায়ক রিয়াজ বলেন, আমরা কয়েকদিন আগেও আমবাগিচা মাঠে এসেছিলাম। তখন এই মাঠটি ছিলো ময়লা-আবর্জনার স্তুপ। এটিতে খেলার কোনো উপযোগীতা ছিলো না। ডেটল হারপিক পরিচ্ছন্ন বাংলাদেশের আহ্বানে আপনাদের সবার সহযোগিতায় মাঠের খেলার পরিবেশ ফিরে এসছে। তিনি পরিচ্ছন্ন বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে তিনি পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান।

রেকিট বেনকিজারের মার্কেটিং ম্যানেজার সালাউদ্দিন আহমেদ তারেক বলেন, সারা দেশের মানুষকে পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন করতে ২০১৭ সাল থেকে ডেটল হারপিক পরিচ্ছন্ন বাংলাদেশ ক্যাম্পেইন শুরু হয়। তারই ধারাবাহিকতায় আমরা এবার আহ্বান জানাচ্ছি অপরিচ্ছন্ন এবং খেলার অনুপযোগী খেলার মাঠগুলোকে আবার খেলার উপযোগী করে তুলতে। আমরা আশা করি, আবার খেলার মাঠগুলোতে খেলার পরিবেশ ফিরে আসবে এবং তৈরি হবে ভবিষ্যতের ক্রিকেটার। আমাদের ক্যাম্পেইনের স্লোগানও তাই ‘গড়তে ভবিষ্যতের ক্রিকেটার, রাখবো মাঠ পরিস্কার’।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status