|
ভারতকে আগাম অভিনন্দন : পাকিস্তান দল থেকেই বাদ হাসান আলি!
নতুন সময় ডেস্ক
|
![]() ভারতকে আগাম অভিনন্দন : পাকিস্তান দল থেকেই বাদ হাসান আলি! ভারতের বিপক্ষে ওল্ড ট্র্যাফোর্ডের ম্যাচে কোনো উল্লেখযোগ্য পারফরম্যান্সই দেখাতে পারেননি হাসান আলি। উল্টো ওই ম্যাচের পর টুইটারে ভারতকে বিশ্বকাপ জয়ে আগাম অভিনন্দন জানিয়ে কি বিপদে পড়েছেন তিনি, তা টের পাওয়া গেলো আজ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একাদশ থেকেই বাদ দেয়া হয়েছে পাকিস্তানের এই পেসারকে। হাসান আলির পরিবর্তে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেরা একাদশে ফেরানো হয়েছে আরেক পেসার শাহিন আফ্রিদিকে। প্রোটিয়াদের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা দলে পরিবর্তন এসেছে আরও একটি। বাদ দেয়া হয়েছে শোয়েব মালিককে। তার পরিবর্তে আজ খেলবেন হারিস সোহেল। শোয়েব মালিকও এবারের বিশ্বকাপে পুরোপুরি অফ ফর্মে। সে কারণেই প্রোটিয়াদের বিপক্ষে ডু-অর-ডাই ম্যাচে দুই পরিবর্তন নিয়ে খেলতে নেমে ইতিবাচক কিছু করতে চায় ১৯৯২ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা। পাকিস্তান একাদশ ইমাম-উল-হক, ফাখর জামান, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, সরফরাজ আহমেদ (অধিনায়ক, উইকেটরক্ষক), হারিস সোহেল, ইমাদ ওয়াসিম, শাদাব খান, ওহাব রিয়াজ, শাহিন আফ্রিদি এবং মোহাম্মদ আমির। দক্ষিণ আফ্রিকা একাদশ কুইন্টন ডি কক, হাশিম আমলা, ফ্যাফ ডু প্লেসি, এইডেন মারক্রাম, রাশি ফন ডার ডুসেন, ডেভিড মিলার, আন্দিল ফেহলুকাইয়ো, ক্রিস মরিস, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি এবং ইমরান তাহির। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
