ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
নারায়ণগঞ্জে গ্যাস লাইন বিস্ফোরণে নিহত ১, দগ্ধ ৭
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 28 July, 2019, 12:21 AM

নারায়ণগঞ্জে গ্যাস লাইন বিস্ফোরণে নিহত ১, দগ্ধ ৭

নারায়ণগঞ্জে গ্যাস লাইন বিস্ফোরণে নিহত ১, দগ্ধ ৭

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পারটেক্স গ্রুপের একটি কারখানায় গ্যাসের সংযোগ লাইনে বিস্ফোরণ হয়ে একজন নিহত ও সাতজন আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা ভর্তি করা হয়েছে।তবে তাদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক।

শনিবার (২৭ জুলাই) উপজেলার হাটাবো এলাকায় পারটেক্স গ্রুপের পারটেক্স পেপার মিলের গ্যাস কন্টোল রুমে এ বিস্ফারণ ঘটে।

নিহত এবাদত হোসেন খুলনা জেলার দৌলতপুর থানার মহেশ্বরপাশা এলাকার মৃত বেলায়েত হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, শনিবার বিকেলে গ্যাসের ঠিকাদার প্রতিষ্ঠানের দুইজন প্রকৌশলী কয়েকজন শ্রমিককে নিয়ে পারটেক্স পেপার মিলের গ্যাস লাইনের প্রেসার পরীক্ষা করতে কন্ট্রোল রুমে যান। এর কিছুক্ষণ পর সেখানে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে মূহুর্তের মধ্যে কন্ট্রোল রুমটি বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। এসময় পেপার মিলের মেকানিক্যাল বিভাগের সিনিয়র ওয়েল্ডার এবাদত হোসেন ঘটনাস্থলেই নিহত হন। বিস্ফোরণে গুরুতর আহত হন পেপার মিলের সহকারী প্রকৌশলী আতিকুল্লাহ মিঠু, গ্যাসের ঠিকাদার বাবুল মিয়া, কারখানার শ্রমিক মহসিন, আবু তাহের, মনির হোসেন, নিরাপত্তাকর্মী আবুল কালাম ও হাবিব। পরে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়। এদিকে বিস্ফোরণের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। পরে রূপগঞ্জ থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত এবাদত হোসেন খুলনা জেলার দৌলতপুর থানার মহেশ্বরপাশা এলাকার মৃত বেলায়েত হোসেনের ছেলে।

রূপগঞ্জের কাঞ্চণ ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার আব্দুল মান্নান দূর্ঘটনার জন্য কারখানা কর্তৃপক্ষকে দায়ী করে জানান, গ্যাস সংযোগের প্রেসার তিতাস গ্যাসের কর্মকর্তা বা দক্ষ প্রকৌশলী দ্বারা পরীক্ষা করার করার বিধান তাকলেও এখানে অদক্ষ লোকজন দিয়ে সেই কাজ করা হচ্ছিল। যার কারনে এ বিস্ফোরণ ঘটেছে।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান জানান, এ ঘটনায় কারখানাটির দুই কর্মকর্তাকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত সহ মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status