ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
সড়কে ঝরলো ৪ শ্রমিকের প্রাণ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 28 July, 2019, 11:19 AM

সড়কে ঝরলো ৪ শ্রমিকের প্রাণ

সড়কে ঝরলো ৪ শ্রমিকের প্রাণ

নোয়াখালীর চৌমুহনী বাজারে নির্মাণ শ্রমিকবাহী পিকআপ উল্টে চার শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরও ১৫ শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আহতদের বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বেগমগঞ্জ মডেল থানা পুলিশের ওসি হারুনুর রশিদ জানান, রোববার সকাল ৭টার সময় ফেনী থেকে বেগমগঞ্জের বাংলাবাজারে বিল্ডিংয়ের ছাদ ঢালাই দেয়ার জন্য ১৯ জনের একটি দল পিকআপে করে যাওয়ার পথে চৌমুহনী সিঙ্গারের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে এক শ্রমিকের মৃত্যু হয়।

এ সময় গুরুতর আহত আরও ১৫ জনকে উদ্ধার করে পার্শ্ববর্তী বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নোয়াখালী সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান, হাসপাতালে আনার পথে তিনজনের মৃত্যু হয় ও আরও ৯ জন চিকিৎসাধীন রয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status