ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
অবশেষে না ফেরার দেশে একই পরিবারের ৩ জন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 19 August, 2019, 6:05 PM

অবশেষে না ফেরার দেশে একই পরিবারের ৩ জন

অবশেষে না ফেরার দেশে একই পরিবারের ৩ জন

গাজীপুরের সালনায় একটি বাসায় গ্যাস লিকেজ, বৈদুতিক সটসার্কিট থেকে আগুন। ঘুমন্ত অবস্থায় দগ্ধ হওয়ার একই পরিবারের ৩ জনেরই মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন আকলিমা বিবি (৫০), তার বাবা নুর মোহাম্মদ শেখ (৮০) ও স্বামী ইয়াকুব আলী (৬০)।

গত শুক্রবার দিবাগত ভোররাত পৌনেনে ৪ টার দিকে ঘটনাটি ঘটে। পরে তাদের উদ্ধার করে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। শনিবার রাতে আকলিমা বিবি চিকিৎসাধীন মারা যান।

এরপর আজ (সোমবার) দুপুর ২টা ২০ মিনিটে আকলিমার স্বামী ইয়াকুব আলী শেখ মারা যান। একই দিনে মৃত আকলিমার বাবা নুরমোহাম্মদ শেখও মারা যান। আগুনের কারণে একে একে ৩ জনই মারা গেছেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া। চিকিৎসকের বরাত দিয়ে তিনি বলেন, আকলিমার শরীরের ৯৬ শতাংশ, ইয়াকুবের ৯৮ শতাংশ, ও নুর মোহাম্মদের ২৫ শতাংশ দগ্ধ হয়েছিল।

মৃত আকলিমার চাচাতো ভাই শাহীন বলেন, গাজীপুরের সালনায় রাতে ঘুমন্ত অবস্থায় ছিলেন তারা। হঠাৎ বিস্ফোরণ ঘটে আগুন লেগে তারা দগ্ধ হয়েছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


Also News   Subject:  অগ্নিকাণ্ডে  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status