ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
খুঁজে পাওয়া যাচ্ছে না কাশ্মীরের ক্রিকেটারদের!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 19 August, 2019, 6:13 PM

খুঁজে পাওয়া যাচ্ছে না কাশ্মীরের ক্রিকেটারদের!

খুঁজে পাওয়া যাচ্ছে না কাশ্মীরের ক্রিকেটারদের!

সম্প্রতি জম্মু-কাশ্মীরের ওপর থেকে বিশেষ মর্যাদা তুলে নিয়ে সেখানে জরুরি অবস্থা জারি করেছিল ভারত। জরুরি অবস্থার সময় কাশ্মীরে টেলিভিশন, স্যাটেলাইট, টেলিফোন, মোবাইলফোন, বিদ্যুৎ এবং ইন্টারনেটসহ সব ধরনের যোগাযোগ বন্ধ থাকায় বিশ্ব থেকে পুরো আলাদা হয়ে পড়েছিল কাশ্মীর।

সেই অবস্থা ধীরে ধীরে স্বাভাবিক হলেও এখনও পুরোদমে প্রাণচাঞ্চল্য ফিরে আসেনি কাশ্মীরের উপত্যকায়। পরিস্থিতি দিন দিন স্বাভাবিক হলেও বিশাখাপত্তমে অনুষ্ঠিত হতে যাওয়া ভিজি ট্রফির জন্য ক্রিকেটারদের খুঁজে পাচ্ছে না জম্মু-কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশন। যে কারণে প্রতিযোগিতা থেকে নাম তুলে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা।

জম্মু-কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শাহ বুখারি জানান, কাশ্মীর উপত্যকার পরিস্থিতি ধীর ধীরে উন্নতি হচ্ছে। তবে এখনও যা অবস্থা, তাতে ভিজি ট্রফিতে দল পাঠানো আমাদের পক্ষে সম্ভব নয়।

তিনি আরও বলেন, সব থেকে বড় সমস্যা হলো ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। অ্যাসেসিয়েশনে সব ক্রিকেটারের ফোন নম্বর রয়েছে। তবে উপত্যকায় মোবাইল ফোন কাজ করছে না, তাই ক্যাপ্টেন পারভেজ রসুলসহ দলের বেশিরভাগ ক্রিকেটারদের সঙ্গে আমরা কথা পর্যন্ত বলতে পারিনি। এমনকি আমরা জানি না রসুল এই মুহূর্তে কোথায় রয়েছেন।

বুখারি আরও বলেন, ক্রিকেটারদের খোঁজ করার জন্য আমরা গাড়ি পাঠাতে পারতাম। তবে আমরা জানি না তাদের গ্রামের বর্তমান পরিস্থিতি কেমন। তাই কোনো ঝুঁকি নিতে চাইনি। যেহেতু এটা একটা স্থানীয় টুর্নামেন্ট। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) টুর্নামেন্ট নয়, তাই এই মৌসুমে ভিজি ট্রফিতে দল না পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।

সূত্র: কলকাতা ২৮

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


Also News   Subject:  কাশ্মীর  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status